ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ১২ জুন ২০২৬

সিলেটে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ইয়ুথ কনফ্লুয়েন্স ২০২৬

মদনে শিক্ষার্থীদের হাতে সবুজের চারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: জেলা প্রশাসক

শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: ১ জন আটক, বিপুল পরিমাণ এস্কুফ সিরাপ ও ইয়াবা জব্দ

দুর্গাপুর  ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

দুর্গাপুর ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাজ্যের সুন্দরবন বিষয়ক এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী দীপঙ্কর জানা ও বিশিষ্ট ব্যাক্তিদের উপস্থিতে জলবায়ু পরিবর্তনের কারণে সংকটে সুন্দরবনের জীববৈচিত্র্য নিয়ে কাকদ্বীপে গুরুত্বপূর্ণ মিডিয়া ওয়ার্কশপ।

ঋণের বোঝা মাথায়, দেড় মাসেও উদ্ধার হয়নি চুরি যাওয়া পিকআপ

গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি  শিক্ষার্থীদের  সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

সুনামগঞ্জের গৌরারং ইউপির সরকারী প্রাঃ বিদ্যালয় মাঠে মাদকের বিরুদ্ধে ওসি রতন শেখের সচেতনতামূলক সভা

বোরহানউদ্দিনে পৈতৃক ও ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণে বাধার অভিযোগ, হামলায় আহত ২

‎‎বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:- ভোলার বোরহানউদ্দিন উপজেলার ১ নম্বর ওয়ার্ডের চর গাজীপুর গ্রামের মুন্সি বাড়িতে পৈতৃক ও ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন দেলোয়ার মুন্সি ও তার পরিবার। এ ঘটনায় জাকির মুন্সি ও কুলসুম বেগম গুরুতর আহত হয়ে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

‎‎ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, চর গাজীপুর মৌজার ৭৬১ ও ৭৬২ দাগে মোট ৬ শতাংশ জমির মালিক দেলোয়ার মুন্সি। তিনি ক্রয় ও ওয়ারিশ সূত্রে জমিটির মালিকানা লাভ করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। জীবিকার প্রয়োজনে পরিবারসহ ঢাকায় বসবাস করলেও সম্প্রতি গ্রামের বাড়িতে এসে পুরনো ঘর ভেঙে নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেন।

‎‎অভিযোগ রয়েছে, ঘর নির্মাণের সময় স্থানীয় একটি পক্ষ এতে বাধা দেয় এবং জমিটি দখলের চেষ্টা করে। ভুক্তভোগীদের দাবি, অতীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে তাদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ৫ জুন নতুন ঘর নির্মাণকাজ শুরু করলে বাদশা মুন্সি, সাহিন মুন্সি, ফকু মুন্সি, নিরব মুন্সিসহ তাদের সহযোগীরা সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

‎‎অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা ঘর নির্মাণকাজ বন্ধ করে দেলোয়ার মুন্সি ও তার পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে জাকির মুন্সি ও কুলসুম বেগম আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

‎‎ভুক্তভোগী দেলোয়ার মুন্সি বলেন, ‎"জমির সব বৈধ কাগজপত্র আমাদের নামে রয়েছে। তারপরও প্রভাব খাটিয়ে আমাদের পৈতৃক জমি দখলের চেষ্টা করা হচ্ছে। আমরা ঢাকায় থাকায় দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছি। এখন ঘর নির্মাণ করতে গেলে আমাদের ওপর হামলা করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে জানমালের নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠু বিচার চাই।

‎‎এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বাসসু মুন্সির ছেলে, সেনাসদস্য শাহিন বলেন,‎"সেদিন আমি না থাকলে বড় ধরনের ঘটনা ঘটতে পারত। আমাকে সবাই মানে না। আমি একবার সবাইকে থামিয়ে বাজারে গিয়েছিলাম। পরে শুনেছি এখানে মারামারি হয়েছে।"

‎‎এদিকে, সেনাসদস্য শাহিনের ভাই শাহাদাত হোসেন নিজেকে কনটেন্ট ক্রিয়েটর পরিচয় দিয়ে বিভিন্ন বিষয়ে ভিত্তিহীন সংবাদ প্রচার করে মানুষকে বিব্রত করছেন বলে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

‎‎বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

বোরহানউদ্দিনে পৈতৃক ও ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণে বাধার অভিযোগ, হামলায় আহত ২

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ