ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ১২ জুন ২০২৬

পটুয়াখালীতে গাজী মুনিবুর রহমান নার্সিং কলেজের নির্মানাধীন ভবনে দুর্ঘটনা

বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান

ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিরোধ গড়ার আহ্বান এমপি আশফাকের

মিডিয়াকে ‘কখনো কখনো সন্ত্রাস’ বললেন কুড়িগ্রামের বিএনপি নেতা

রাজৈরে জামায়াতের উদ্যোগে পাঁচ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন।

আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে উত্তরায় জাতীয়তাবাদী চালক দলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ দুইজন আটক

সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন

ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতা শেখ রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ জুন) রাত আড়াইটার দিকে সরিষাবাড়ী থানার কয়ড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শেখ রাসেল উপজেলার ঢুরিয়ার ভিটা মধ্যপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২ রা অক্টোবর সরিষাবাড়ী থানায় দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় (মামলা নং-০১) তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি হিসেবে শেখ রাসেলকে গ্রেফতার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেল আনুমানিক ৫টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচির অংশ হিসেবে ছাত্র-জনতার একটি মিছিল আরামনগর বাজার থেকে বের হয়ে শিমলাবাজার বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে হামলা করা হয়।

এজাহারে উল্লেখ করা হয়, শেখ রাসেল সহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০০ থেকে ১৫০ জন নেতা-কর্মী লোহার পাইপ, রামদা ও ককটেলসহ দেশীয় অস্ত্র নিয়ে সেখানে অবস্থান করছিলেন। মিছিলটি সেখানে পৌঁছামাত্র ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয় এবং ছাত্র-জনতার ওপর হামলা চালানো হয়। এতে আন্দোলনকারী অনেকেই আহত হন।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন বলেন, “মামলাটি তদন্তাধীন রয়েছে। স্থানীয় তদন্ত ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শেখ রাসেলের বিরুদ্ধে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।”

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১১ জুন) সকালে গ্রেফতারকৃত আসামিকে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ