ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ১২ জুন ২০২৬

সিলেটে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ইয়ুথ কনফ্লুয়েন্স ২০২৬

মদনে শিক্ষার্থীদের হাতে সবুজের চারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: জেলা প্রশাসক

শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: ১ জন আটক, বিপুল পরিমাণ এস্কুফ সিরাপ ও ইয়াবা জব্দ

দুর্গাপুর  ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

দুর্গাপুর ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাজ্যের সুন্দরবন বিষয়ক এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী দীপঙ্কর জানা ও বিশিষ্ট ব্যাক্তিদের উপস্থিতে জলবায়ু পরিবর্তনের কারণে সংকটে সুন্দরবনের জীববৈচিত্র্য নিয়ে কাকদ্বীপে গুরুত্বপূর্ণ মিডিয়া ওয়ার্কশপ।

ঋণের বোঝা মাথায়, দেড় মাসেও উদ্ধার হয়নি চুরি যাওয়া পিকআপ

গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি  শিক্ষার্থীদের  সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

সুনামগঞ্জের গৌরারং ইউপির সরকারী প্রাঃ বিদ্যালয় মাঠে মাদকের বিরুদ্ধে ওসি রতন শেখের সচেতনতামূলক সভা

মোল্লাহাটে মসজিদের জমি কাটার অভিযোগে চাঞ্চল্য, তদন্তে ভূমি অফিস

 আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:- বাগেরহাটের মোল্লাহাট উপজেলার পশ্চিম কাহালপুর গ্রামে একটি মসজিদের জমি কেটে নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, জাহাঙ্গীর (৫৫) নামের এক ব্যক্তি মসজিদের  জমি থেকে মাটি কেটে নিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম কাহালপুর এলাকার কাজী ও খাকি বাড়ি জামে মসজিদ দুই গ্রামের মুসল্লিদের নামাজ আদায়ের অন্যতম কেন্দ্র। মসজিদের সীমানা ঘেঁষেই অভিযুক্ত জাহাঙ্গীরের বাড়ি অবস্থিত। অভিযোগ রয়েছে, তিনি কাউকে না জানিয়ে মসজিদের জায়গা থেকে মাটি কেটে নিয়ে নিজের সুবিধামতো রাস্তা নির্মাণের উদ্যোগ নেন।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বলেন, “জাহাঙ্গীর কাউকে অবহিত না করেই মসজিদের জায়গা থেকে মাটি কেটে নিয়েছেন। এখান থেকে রাস্তা করার চেষ্টা করা হচ্ছে। কমিটির পক্ষ থেকে এবং মুসল্লিদের স্বার্থে আমরা এটি মেনে নিতে পারি না।”

এ বিষয়ে স্থানীয় মুরব্বি কিরাণ কাজী বলেন, “জাহাঙ্গীর জোরপূর্বক মসজিদের জমির ওপর দখল প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে আমাদের মনে হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ রয়েছে।”

স্থানীয়দের অভিযোগ, রাস্তা নির্মাণ নিয়ে বিরোধের এক পর্যায়ে জাহাঙ্গীর ভূমি অফিসে রাস্তা না দেওয়ার অভিযোগ উল্লেখ করে একটি আবেদনও করেছেন। এর পরিপ্রেক্ষিতে ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নায়েব) ঘটনাস্থল পরিদর্শন করে সরেজমিন তদন্ত সম্পন্ন করেছেন বলে জানা গেছে।

তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত জাহাঙ্গীর। তিনি বলেন, “আমি কোনো রাস্তা করার জন্য মাটি কাটিনি। কবরস্থানের একটি স্থানে মাটি দেওয়ার প্রয়োজন হওয়ায় মাটি নিয়েছি। নজরুল কাজী আমাকে মৌখিকভাবে অনুমতি দিয়েছিলেন।

অন্যদিকে জাহাঙ্গীরের এই দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন নজরুল কাজী। তিনি বলেন, “আমি জাহাঙ্গীরকে কখনো মসজিদের জায়গা থেকে মাটি কাটার অনুমতি দিইনি। তিনি নিজের ইচ্ছামতো এ কাজ করেছেন।”

ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম কাহালপুর এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত সত্য উদঘাটনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে ভূমি অফিসের তদন্ত প্রতিবেদন প্রকাশের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

মোল্লাহাটে মসজিদের জমি কাটার অভিযোগে চাঞ্চল্য, তদন্তে ভূমি অফিস

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ