ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ১৩ জুন ২০২৬

শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার নতুন খলনায়ক

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক আইন সহায়তা কেন্দ্রের ৩১ সদস্যের কমিটি গঠন।

বর্ণাঢ্য র‍্যালি জমকালো আয়োজনের মধ্যে দিয়ে  হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

হাটহাজারীতে পুলিশের সাঁড়াশি অভিযান: সিএনজি ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরির কারখানার সন্ধান

জলঢাকায় রাজপথ কাঁপিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত:ঐক্যবদ্ধ থাকার সংকল্প

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সরিষাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

দিনাজপুরে কান্তজীউ মন্দির ও নয়াবাদ মসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

ওসমানীনগরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন সভা ও দাবি পরিশোধ

সবুজ বাংলাদেশ গড়তে পীরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১৩ জুন) উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর আয়োজনে এ কর্মসূচির সূচনা করা হয়।

অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম রব্বানী সরদার বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এবং একটি বাসযোগ্য পৃথিবী গড়তে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও তার যথাযথ পরিচর্যার দায়িত্ব নিতে হবে।

চারা রোপণ শেষে পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সরকারের এই মহতী উদ্যোগকে সফল করতে দলমত-নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান। এর মাধ্যমে উপজেলায় সবুজায়ন বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এন এম ইশফাকুল কবীর, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামানিক, পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ওয়ারিস ইয়াজদানি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিব হোসেন এবং যুব উন্নয়ন কর্মকর্তা মির্জা মনোয়ার হোসেন।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা—সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দেশব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে পীরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর এবং সাধারণ মানুষের মাঝে পর্যায়ক্রমে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে। এর মাধ্যমে উপজেলায় সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

সবুজ বাংলাদেশ গড়তে পীরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ