ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ১৩ জুন ২০২৬

শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার নতুন খলনায়ক

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক আইন সহায়তা কেন্দ্রের ৩১ সদস্যের কমিটি গঠন।

বর্ণাঢ্য র‍্যালি জমকালো আয়োজনের মধ্যে দিয়ে  হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

হাটহাজারীতে পুলিশের সাঁড়াশি অভিযান: সিএনজি ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরির কারখানার সন্ধান

জলঢাকায় রাজপথ কাঁপিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত:ঐক্যবদ্ধ থাকার সংকল্প

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সরিষাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

দিনাজপুরে কান্তজীউ মন্দির ও নয়াবাদ মসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

ওসমানীনগরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন সভা ও দাবি পরিশোধ

প্রাথমিক শিক্ষা অফিসে সাংবাদিকদের কাজে বাধা, নিন্দা ও প্রতিবাদ

রংপুরের পীরগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ভিডিও ধারণে বাধা ও অসৌজন্যমূলক আচরণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট এক কর্মচারীর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পীরগাছা প্রেস ক্লাব।

জানা গেছে, গত ১১ জুন উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পশ্চিম পরান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি-সংক্রান্ত বিষয়ে তথ্য ও বক্তব্য সংগ্রহের উদ্দেশ্যে কয়েকজন গণমাধ্যমকর্মী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে যান। এ সময় পীরগাছা প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক সকালবেলা ও তিস্তা সংবাদের উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিবসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের অভিযোগ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ফরহাদ হোসেন খন্দকারের বক্তব্য ধারণের সময় অফিস সহায়ক তাজরুল ইসলাম (তাজুল) তাদের পেশাগত কাজে অযাচিত হস্তক্ষেপ করেন। একপর্যায়ে তিনি ভিডিও ধারণে বাধা দেন এবং সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তার দৃষ্টিগোচর করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার প্রতিবাদ জানিয়ে পীরগাছা প্রেস ক্লাবের সভাপতি রবিউল আলম বিপ্লব বলেন, “সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকার বলেন, “ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবহিত করা হলেও সন্তোষজনক কোনো পদক্ষেপ দেখা যায়নি। আমরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ ইমরুল মোজাক্কিন বলেন, “সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি দপ্তরে তথ্য সংগ্রহে সাংবাদিকদের সহযোগিতা করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব।

এদিকে, ঘটনার দ্রুত তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব হয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। তাদের দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া না হলে পীরগাছার সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

প্রাথমিক শিক্ষা অফিসে সাংবাদিকদের কাজে বাধা, নিন্দা ও প্রতিবাদ

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ