নড়াইলের কাশিপুর ইউনিয়নে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন
মো তুহিন মোল্লা নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সকল অসুস্থ রোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) বেলা বারোটায় ইউনিয়নের এড়েন্দা বাজারে এ কর্মসূচির উদ্বোধন করেন কাশিপুর ইউনিয়ন উন্নয়ন পরিষদের সভাপতি মোঃ আতিকুল ইসলাম। তিনি এ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।
এদিন দুটি অ্যাম্বুলেন্সের সাথে চুক্তি করে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। চুক্তি অনুযায়ী কাশিপুর ইউনিয়নের কোনো রোগীকে নড়াইল শহর, যশোর, খুলনা, ঢাকা কিংবা দেশের যেকোনো হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে হটলাইনের নাম্বারে ফোন করলে অ্যাম্বুলেন্স রোগীর নিকট পৌঁছে যাবে এবং নির্দিষ্ট হাসপাতালে পৌঁছে দিবে। এছাড়াও ঢাকা বা অন্য জেলা থেকে কাশিপুর ইউনিয়নের কোনো রোগীকে অন্য কোথাও নেওয়ার প্রয়োজন হলেও বিশেষ ব্যবস্থায় বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন সংগঠনটির সভাপতি আতিকুল ইসলাম। তিনি জানান, আগামী ৫ বছরের জন্য এ সেবার উদ্বোধন করা হয়েছে। আমাদের আশা আছে, এ সেবা আরও দীর্ঘায়িত করার। আল্লাহ সামর্থ্য দিলে এর চেয়েও ভালো কিছু করার পরিকল্পনা রয়েছে।
আতিকুল ইসলাম বলেন, আমি কাশিপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের সেবা করার জন্য চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আসলে নিজের ব্যক্তিগত প্রয়োজনে কখনোই নির্বাচন করার পরিকল্পনা ছিলনা। আল্লাহ আমাকে কিছু সামর্থ্য দিয়েছেন এজন্য মানুষের সেবায় কাজ করছি। তবে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চিন্তা করে নির্বাচন করার পরিকল্পনা করছি। তবে আমি চেয়ারম্যান নির্বাচিত না হলেও এসব জনসেবামূলক কাজ চালিয়ে যাবো।
উদ্বোধনের দিন বিনামূল্যে এ অ্যাম্বুলেন্স সেবা গ্রহণ করেন ইউনিয়নের বাসিন্দা ও তরুণ সেচ্ছাসেবী সোহেল রানা। তিনি বলেন, আমার এক অসুস্থ আত্মীয় অসুস্থকে ঢাকা নিয়ে যাওয়ার প্রয়োজন হয়। আতিকুল ইসলাম ভাইকে জানালে তিনি তাৎক্ষণিক বিনামূল্যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন।
উল্লেখ্য, গত ২৬ মে ঈদুল আজহা উপলক্ষে কাশিপুর ইউনিয়নের ৫৫০ টি দরিদ্র পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করেন কাশিপুর ইউনিয়ন উন্নয়ন পরিষদের সভাপতি আতিকুল ইসলাম। এসব খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, ১০ কেজি চাল, ডাল, সয়াবিন তেল, সেমাই, চিনি, আলু, পেঁয়াজ ও রসুন।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন