ফুলপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
মো: রফিকুল ইসলাম (ময়মনসিংহ) ফুলপুর প্রতিনিধি:- ময়মনসিংহের ফুলপুরে উপজেলা পরিষদ ও ফুলপুর পৌরসভার যৌথ উদ্যোগে সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদউল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফ, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহিন,ওসি তদন্ত, উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌস, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ সিদ্দিকুর রহমান এবং যুগ্ম আহ্বায়ক এ কে এম সিরাজুল হক।
এ ছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ফুলপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, বৃক্ষ মানুষের অকৃত্রিম বন্ধু এবং একটি সুস্থ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপক হারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
পরে অতিথিরা উপজেলা পরিষদ চত্বরে এবং ময়মনসিংহ শেরপুর মহাসড়কে দুই পাশে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত এ কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে ফুলপুর উপজেলাতেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি কার্যালয়, সড়কের পাশ ও খাস জমিতে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন