“এক দেহ এক প্রাণ, আমরা সবাই রাবিয়ান”: পাবনায় রাবি প্রাক্তন শিক্ষার্থীদের বর্ণাঢ্য পুনর্মিলনী
আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি: পাবনা শহরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ (রুয়া) পাবনা জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য প্রীতি সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) শহরের নুরজাহান কনভেনশন সেন্টারে “এক দেহ এক প্রাণ, আমরা সবাই রাবিয়ান” স্লোগানে এই আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত হয়।রুয়া পাবনা জেলা শাখার সভাপতি ড. মোহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সাহিত্য সম্পাদক অধ্যাপক এ এস এম আব্দুদুল্লাহ এবং যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফরহাদ আলম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের স্মৃতি ও ঐতিহ্যকে ধারণ করে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র তৈরি করতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সভাপতির বক্তব্যে ড. মোহাম্মদ ইদ্রিস জানান, রুয়া একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও জনকল্যাণমূলক সংগঠন। পাবনা জেলা শাখা আগামীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, অসচ্ছলদের সাহায্য এবং শিক্ষা-গবেষণায় সহযোগিতা নিশ্চিত করতে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি গ্রহণ করবে।
অনুষ্ঠানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য ড. মীর খালেদ ইকবাল চৌধুরী, শহীদ বুলবুল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাকসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষক, অধ্যক্ষ এবং প্রাক্তন শিক্ষার্থীরা বক্তব্য দেন।
পাবনা জেলা শাখার পাঁচ শতাধিক সদস্যের উপস্থিতিতে নবীন-প্রবীণের এই মিলনমেলায় বক্তারা তাঁদের বিশ্ববিদ্যালয় জীবনের সোনালী দিনগুলোর স্মৃতিচারণ করেন এবং সংগঠনের কার্যক্রমকে ভবিষ্যতে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন