হরিরামপুরে ভয়-ভীতি দেখিয়ে চলছে জমি দখলের পায়তারা।
মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি।মানিকগঞ্জের হরিরামপুরে বাল্লা ইউনিয়নের শিকদার পাড়া গ্রামে ক্রয়কৃত জমি অবৈধ ভাবে দখলের চেষ্টা করছে ভাষান শেখের বংশধরগণ এমনটি অভিযোগ ভুক্তভোগীদের ।
এদের মধ্য অন্যতম,ফেরদৌস শেখ,মোতালেব শেখ,রফিক শেখ সহ আরও অনেকে। এ ব্যাপারে ভোক্তভোগী খন্দকার সোহরাব উদ্দিনের ছেলে ইশার আলী(৪০) জানান,এদের কর্মকান্ডে অতিষ্ট হয়ে জেলার বিজ্ঞ সহকারি জজ আদালত বরাবর একটি মামলা দায়ের করা হয় যাহার মামলা নং-৮৮/২০২৫।
যেখানে উল্লেখ করা হয়,বিবাদীগণ অবৈধভাবে লাভবান হওয়ার আশায় বাদীর দখলকৃত জমিতে জোরপূর্বক প্রবেশ করে আবদকৃত ফসল নষ্ট করে, ঘরের দরজা - জানালা ভাঙার চেষ্টা করে ও দেশীয় অস্ত্রদ্বারা ভয়-ভীতি দেখায়।এ সময় বাদীগণ বাধা দিতে আসলে প্রশাসণ সহ স্থানীয় নেতা-কর্মীর ভয় দেখায়।
অন্যদিকে অপরপক্ষের বাদীর ছেলে ও ছেলের স্ত্রী আমাদের জানান,আমরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্য বসাবস করছি।রাতের পর রাত ছেলে-মেয়ে নিয়ে জেগে থাকি,কখন যেন আমাদের উপর অতর্কিত আক্রমণ হয়।
সরেজমিন দেখা যায়,বাদী দীর্ঘ দিন যাবত তাদের ক্রয়কৃত জমি ভোগদখল করে আছেন এবং তাদের বসাবস করার ঘড়ও আছে।এছাড়াও বাদী-বিবাদী উভয় মামলা দায়ের করেছে।মামলা সূরাহ হবার আগে কেউ জায়গা অবৈধ ভাবে দখল করতে পারবে না সে বিষয়ে হরিরামপুর থানা কর্তৃক ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এ বিষয়ে বিবাদী মোতালেব জানান,আমাদের উপর আনিত অভিযোগ মিথ্যা এ ভিত্তিহীন।আমারা কিছু জায়গা বাদীপক্ষের কাছে পাবো।কিন্তু তারা তা দিচ্ছে না।আমরা আইনের উপর শ্রদ্ধাশীল,, আমারা মামলা দায়ের করেছি।আদালত যে ফয়সালা দিবে আমরা তা মেনে নিব।
এ প্রসঙ্গে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আফজাল হোসাইন মুঠোফোন জানান ,যেহেতু মামলা আদালতে চলমান,সেহেতু কারও পক্ষে ভয়-ভীতি প্রর্দশন করে অবৈধভাবে জায়গা দখলের কোন সুযোগ নেই।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন