পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন
সোনারগাঁও প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঐতিহ্যবাহী পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান-২০২৬ সম্পন্ন হয়েছে।
পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনাব ড. আ ন ম এহছানুল হক মিলন (এম.পি)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব এ বি এম আশরাফ উদ্দিন নিজান (এম.পি), নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান (এম.পি), নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবির এবং নারায়ণগঞ্জের পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
ভবনটি নির্মাণে অর্থায়ন ও পৃষ্ঠপোষকতা করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সিআইপি, পনম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি বাবু অমল পোদ্দার।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব হাজী মোঃ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ কামরুজ্জামান ভূঁইয়া মাসুম এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব মোঃ খাইরুল ইসলাম সজীব।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আসিফ আল জিনাত। এছাড়া সমগ্র অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ড. নুসরাত ফাতেমা।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে বাবু অমল পোদ্দারের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং নতুন ভবনের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষাদানের পরিবেশ আরও সুন্দর ও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন