ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ১৪ জুন ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তুরাগে হিন্দু সম্প্রদায়ের মাঝে হাজী চান মিয়া বেপারীর উপহার বিতরণ

​রাজশাহীতে জমি কিনে বিপাকে ক্রেতারা, কাজ বন্ধে সন্ত্রাসী হামলা ও প্রশাসনিক জটিলতার অভিযোগ

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

ইসলামপুরে পৃর্বনির্ধারিত জায়গায় ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত নীলফামারী, সম্মাননা পেলেন পুলিশ সুপার

হ্নীলায় ‘কবি ও কবিতার সংসার: মাস্টার শাহ আলম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

মদনে প্রেমের সম্পর্কের জেরে কিশোরীর আত্মহত্যা

পদ্মার চরে বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস পালিত: নদী রক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন।

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১০ বছরের শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ধর্ষক

রফিকুল ইসলাম ​দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:- সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১০ বছর বয়সী এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক মোঃ আলী হোসেনকে (২৮) গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। 

শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের কিরনপাড়া গ্রামে এই ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে ওই শিশুটি তার সহপাঠীদের সাথে একই গ্রামের মোঃ আলী হোসেনের পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে ভেজা কাপড় বদলানোর জন্য শিশুটি আলী হোসেনের রান্নাঘরে প্রবেশ করে। ওই সময় আলী হোসেনের স্ত্রী তার সন্তানকে নিয়ে আসার জন্য স্থানীয় একটি মাদ্রাসায় গিয়েছিলেন। বাড়ি ফাঁকা থাকার এই সুযোগে লম্পট আলী হোসেন শিশুটিকে ফুসলিয়ে তার বসতঘরে ডেকে নিয়ে যায় এবং ঘরের দরজা বন্ধ করে তার ওপর জোরপূর্বক পাশবিক নির্যাতন চালিয়ে ধর্ষণ করে।

পরবর্তীতে শিশুটির পরিবারের পক্ষ থেকে দ্রুত দোয়ারাবাজার থানায় হাজির হয়ে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। সংবাদ পাওয়ামাত্রই দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদারের নির্দেশে এসআই তানজির আহমেদ একদল পুলিশ ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। পুলিশের চৌকস তৎপরতায় এলাকা ছেড়ে পালানোর আগেই অভিযুক্ত ধর্ষক আলী হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃত আসামি আলী হোসেন কিরনপাড়া গ্রামের মৃত মোতালেব হোসেনের পুত্র।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসামিকে গ্রেফতার করেছে। ভিকটিমের আইনি সুরক্ষা ও ডাক্তারি পরীক্ষার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এই ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলেও প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এদিকে এই ঘটনার পর কিরনপাড়া এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসী ধর্ষক আলী হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১০ বছরের শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ধর্ষক

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ