ডেইলি বাংল সংবাদ
Post Ads 1
প্রকাশ : সোমবার, ১৫ জুন ২০২৬

Post Ads 2

মদনে ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মদনে ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
Post Ads 3

মদনে ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

Middle Post Content 1

মোঃ রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদন উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুন) উপজেলা পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সভাপতি এইচ. পিপুল। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মদন পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. মাহমুদুর রহমান (মিঠু) এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শামীম হাসান।

Middle Post Content 2

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। প্রধান বক্তা ছিলেন জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি অনিক মাহাবুব চৌধুরী।

Middle Post Content 3

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সামছুল হুদা শামীম, উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির, উপজেলা যুবদলের সভাপতি রুবেল এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর।

Middle Post Content 1

এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে জেলা ছাত্রদল সভাপতি অনিক মাহাবুব চৌধুরী বলেন, “আজকের ছাত্রনেতারাই আগামী দিনের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করবে। তাই ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।

Middle Post Content 1

তিনি আরও বলেন, “সত্য ও আদর্শের পথে থেকে ছাত্ররাজনীতি চর্চার মাধ্যমে সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করে তুলতে হবে।” এ সময় তিনি দলীয় আদর্শ অনুসরণ করে সংগঠনের কার্যক্রম জোরদার করার জন্য ছাত্রদলের সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান।

Middle Post Content 1

সমাবেশে বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নতুন কর্মী সৃষ্টি এবং আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

Post Ads 5

আপনার মতামত লিখুন

Post Ads 6
Post Ads 10
পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১৫ জুন ২০২৬

মদনে ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

মদনে ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদন উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুন) উপজেলা পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সভাপতি এইচ. পিপুল। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মদন পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. মাহমুদুর রহমান (মিঠু) এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শামীম হাসান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। প্রধান বক্তা ছিলেন জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি অনিক মাহাবুব চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সামছুল হুদা শামীম, উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির, উপজেলা যুবদলের সভাপতি রুবেল এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর।

এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে জেলা ছাত্রদল সভাপতি অনিক মাহাবুব চৌধুরী বলেন, “আজকের ছাত্রনেতারাই আগামী দিনের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করবে। তাই ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।

তিনি আরও বলেন, “সত্য ও আদর্শের পথে থেকে ছাত্ররাজনীতি চর্চার মাধ্যমে সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করে তুলতে হবে।” এ সময় তিনি দলীয় আদর্শ অনুসরণ করে সংগঠনের কার্যক্রম জোরদার করার জন্য ছাত্রদলের সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান।

সমাবেশে বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নতুন কর্মী সৃষ্টি এবং আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ