ডেইলি বাংল সংবাদ
Post Ads 1
প্রকাশ : সোমবার, ১৫ জুন ২০২৬

Post Ads 2

মদনে মাদক সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

Post Ads 3

মদনে মাদক সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

Middle Post Content 1

মোঃ রাসেল আহমেদ, মদন (নেত্রকোনা) প্রতিনিধি:- নেত্রকোনার মদন উপজেলায় মাদক সেবনের অভিযোগে মোঃ অবিকুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

Middle Post Content 2

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাওলিন নাহার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

Middle Post Content 3

দণ্ডপ্রাপ্ত অবিকুল ইসলাম উপজেলার মদন দক্ষিণপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবিকুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও মাদকসংক্রান্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাকে পুলিশের সহযোগিতায় আটক করা হয়।

Middle Post Content 1

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

Middle Post Content 1

অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মদন থানার এসআই খোরশেদ আলম, এসআই হাসান, এসআই মজিবর, এএসআই সাকিব ও এএসআই হুমায়ুনসহ পুলিশের একটি দল সহযোগিতা করেন।

Middle Post Content 1

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার বলেন, “মদন উপজেলায় মাদক সেবনের সময় একজনকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”।

Post Ads 5

আপনার মতামত লিখুন

Post Ads 6
Post Ads 10
পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১৫ জুন ২০২৬

মদনে মাদক সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

মদনে মাদক সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

মোঃ রাসেল আহমেদ, মদন (নেত্রকোনা) প্রতিনিধি:- নেত্রকোনার মদন উপজেলায় মাদক সেবনের অভিযোগে মোঃ অবিকুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাওলিন নাহার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত অবিকুল ইসলাম উপজেলার মদন দক্ষিণপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবিকুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও মাদকসংক্রান্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাকে পুলিশের সহযোগিতায় আটক করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মদন থানার এসআই খোরশেদ আলম, এসআই হাসান, এসআই মজিবর, এএসআই সাকিব ও এএসআই হুমায়ুনসহ পুলিশের একটি দল সহযোগিতা করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার বলেন, “মদন উপজেলায় মাদক সেবনের সময় একজনকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ