ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ১৫ জুন ২০২৬

সাইনবোর্ডে মসজিদ দখলের চেষ্টা ও সাংবাদিকের ওপর হামলা: নেপথ্যে আ.লীগ ক্যাডার ও শিবির নেতা ইরফান এর যৌথ সিন্ডিকেট’!!

বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা

গোদাগাড়ীতে  মাদকের রমরমা  ব্যবসা

গোদাগাড়ীতে মাদকের রমরমা ব্যবসা

তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন সভাপতি নুরুল হোসাইন

গাজীপুর চান্দনা চৌরাস্তায় সাংবাদিক পরিচয়ে কে এই বিলকিস আক্তার রুবি

তেঁতুলিয়ায় তিরনইহাট ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

সাধারণ জনগণের আস্থা নিয়ে জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করতে চান আবুল কালাম আজাদ (আবুল বিশ্বাস)।

পারিবারিক কলহের জেরে যুবককে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

ফুলপুরে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

ফুলপুরে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

ফুলপুরে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত 

মোঃ রফিক ইসলাম ,  (ময়মনসিংহ)ফুলপুর প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই কৃষি উন্নয়নকে এগিয়ে নিতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৫ জুন) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ কংগ্রেসের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফুলপুর, ময়মনসিংহ।  ২০২৫-২৬ অর্থবছরের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার প্রসারে বিভিন্ন কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়।ময়মনসিংহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা উম্মে হাবিবার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ সালমা আক্তার, উপপরিচালক (অতিরিক্ত পরিচালকের কার্যালয়), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাদিয়া ফেরদৌসী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহীন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ সিদ্দিকুর রহমান, সদস্যসচিব হেলাল  উদ্দিন হেলু, পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্যসচিব মাহবুবুর রহমান মোস্তফা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম কিবরিয়া এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সহ-সভাপতি ডাক্তার আজহারুল ইসলাম।

এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পর্যায়ের কৃষি উপ -সহকারী কর্মকর্তা , কৃষি উদ্যোক্তা, সংশ্লিষ্ট অংশীজন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অনুষ্ঠানে অংশ নেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও লাভজনক খাতে পরিণত করতে সরকারি বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের পাশাপাশি কৃষকদের মধ্যে আধুনিক চাষাবাদ পদ্ধতি ও পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। একই সঙ্গে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকারি-বেসরকারি সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনের মাধ্যমে দেশের কৃষি খাতকে আরও টেকসই ও প্রতিযোগিতামূলক করে তুলতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু। উল্লেখ্য, বিশ্বব্যাংক গ্রুপ ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি)-এর সহযোগিতায় বাস্তবায়নাধীন ‘পার্টনার’ প্রকল্পের মাধ্যমে দেশের কৃষি ও গ্রামীণ উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে ফুলপুরে আয়োজিত পার্টনার কংগ্রেস-২০২৬-এ কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, প্রযুক্তি সম্প্রসারণ এবং কৃষি উদ্যোক্তা তৈরির বিষয়গুলোতে গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথি কৃষিবিদ সালমা আক্তার বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এ জন্য কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তা তৈরিতে সরকারি বিভিন্ন প্রকল্পের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রয়োজন রয়েছে।

সভাপতির বক্তব্যে উম্মে হাবিবা বলেন, কৃষি খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি বিভিন্ন দপ্তর, কৃষক, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় জোরদার করতে হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সহনশীল কৃষি ব্যবস্থার প্রসারে সবাইকে একযোগে কাজ করতে হবে।

এ সময় অংশগ্রহণকারীরা কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ এবং  অংশগ্রহণকারী কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ০৫ জুলাই ২০২৬

ফুলপুরে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ