ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ১৭ জুন ২০২৬

মদনে ভার্চুয়ালি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন

কেশবপুর ইউনিয়নকে ইনসাফ ভিত্তিক  ও মডেল ইউনিয়ন গড়তে চান -কারী আবু বকর বিন সিদ্দিক

মদনের ফতেপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আবারও নির্বাচন করতে আগ্রহী সামিউল হায়দার শফি

সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের মানসিকতা পরিবর্তনের আহ্বান সালিম আহমদের

সরিষাবাড়ীতে বিএনপি নেতার মামলায় আওয়ামী লীগ নেতা মিলন গ্রেপ্তার

দেবীগঞ্জে শিক্ষার্থীর পাউরুটিতে ধারালো ব্লেড, স্কুল ফিডিংয়ের খাবারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

তেঁতুলিয়ায়  জমির মালিকানা বিরোধ  নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে ধান কাটার অভিযোগ

রেমিটেন্স যোদ্ধারা প্রতি সেক্টরে হয়রানির শিকার হচ্ছে - মনিরুল হক চৌধুরী

পটুয়াখালীতে র‍্যাবের জালে ১১ কেজি গাঁজা ও ৩০ হাজার টাকার জাল নোটসহ মাদক ব্যবসায়ী আটক

অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৩০ হাজার টাকার জাল নোটসহ মোঃআসাদুজ্জামান নামে এক মাদক ও জাল টাকা ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি আভিযানিক দল।

মঙ্গলবার (১৬ই জুন)  র‍্যাব কর্তৃক প্রদানকৃত সাংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৮ এর একটি চৌকস দল জানতে পারে যে, একজন চোরাচালানকারী বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও জাল টাকা বিক্রয়ের উদ্দেশ্যে নিজের কাছে রেখেছে। এই সংবাদের ভিত্তিতে গতকাল ১৫ জুন বিকেলে  র‍্যাবের আভিযানিক দলটি পটুয়াখালী সদর থানাধীন কালিকাপুর টোল প্লাজার উত্তর পাশে মহাসড়কের ঢালে অবস্থান নেয়।

অভিযান চলাকালীন সন্দেহভাজন ব্যক্তি মোঃ আসাদুজ্জামানকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার স্বীকারোক্তি ও দেখানো মতে, তার হেফাজত থেকে ৩০ হাজার টাকার সমমূল্যের জাল নোট এবং পৃথক একটি স্থান থেকে টেপ ও পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ১১ কেজি ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব-৮, সিপিসি-১ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোঃ রাশেদুল আহসান জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় জাল টাকা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক এজাহার দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে র‍্যাবের এই কঠোর মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

পটুয়াখালীতে র‍্যাবের জালে ১১ কেজি গাঁজা ও ৩০ হাজার টাকার জাল নোটসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ