ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ১৭ জুন ২০২৬

উপভোক্তা বিষয়ক দপ্তর আয়োজিত, হর ঘর তিরঙ্গা শোভাযাত্রা ও তিরঙ্গা উৎসব পালিত হল।

মোল্লাহাটে ৪ দলিয় মিলু মিয়া স্মৃতি ফুটবল খেলায় রুপসা নৈহাটি একাডেমী চেম্পিয়ান

নবাবগঞ্জে ফুটবল উন্মাদনা: চ্যাম্পিয়ন ফ্রেন্ডস ক্লাব মদনখালী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন --যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

৮০তম স্বাধীনতা দিবসের  প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর।

দোকান দখল করে সরিষাবাড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয়! এলাকায় উত্তেজনা

অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করার অভিযোগে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা।

জেলা প্রশাসকের কসবা উপজেলা পরিদর্শন: নাগরিক সেবা, আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমে গুরুত্বারোপ।

জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:- কসবা, ১৫ জুন ২০২৬: ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক আজ কসবা উপজেলা পরিদর্শন করেন। পরিদর্শনের শুরুতে তিনি কসবা থানা পরিদর্শন করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সেবা কার্যক্রম, হাজতখানা এবং রেকর্ড সংরক্ষণ ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় তিনি জনগণের জন্য দ্রুত, আন্তরিক ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি থানায় কর্মরত পুলিশ সদস্যদের সুযোগ-সুবিধা ও আনুষঙ্গিক বিষয়েও খোঁজ নেন।

পরবর্তীতে উপজেলা পরিষদে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক অংশগ্রহণ করেন। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনায় উপজেলার উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

জেলা প্রশাসক উপস্থিত জনগণের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন। তিনি বিশেষভাবে মাদক নিয়ন্ত্রণ, সীমান্ত অপরাধ দমন এবং বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভা শেষে তিনি উপজেলার দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ, সেলাই মেশিন, ঢেউটিন এবং কৃষি সামগ্রী বিতরণ করেন।

পরবর্তীতে জেলা প্রশাসক উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা, নৈতিক মূল্যবোধের চর্চা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

দিনের শেষ পর্বে তিনি উপজেলার একটি ইউনিয়ন পরিষদ ও একটি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। সেখানে নাগরিক ও ভূমি সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করে সেবাকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার ওপর জোর দেন। একই সঙ্গে সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১৬ আগস্ট ২০২৬

জেলা প্রশাসকের কসবা উপজেলা পরিদর্শন: নাগরিক সেবা, আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমে গুরুত্বারোপ।

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ