ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ১৭ জুন ২০২৬

উপভোক্তা বিষয়ক দপ্তর আয়োজিত, হর ঘর তিরঙ্গা শোভাযাত্রা ও তিরঙ্গা উৎসব পালিত হল।

মোল্লাহাটে ৪ দলিয় মিলু মিয়া স্মৃতি ফুটবল খেলায় রুপসা নৈহাটি একাডেমী চেম্পিয়ান

নবাবগঞ্জে ফুটবল উন্মাদনা: চ্যাম্পিয়ন ফ্রেন্ডস ক্লাব মদনখালী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন --যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

৮০তম স্বাধীনতা দিবসের  প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর।

দোকান দখল করে সরিষাবাড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয়! এলাকায় উত্তেজনা

অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করার অভিযোগে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা।

আদমপুর উত্তরপাড়ায় কৃষিপণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ সড়কে ইট সলিংয়ের দাবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর উত্তরপাড়ার মাসুদের বাড়ি থেকে তানভীর ভুইয়ার বাড়ি পর্যন্ত প্রায় ৩০০-৩৫০ ফুট দীর্ঘ একটি অভ্যন্তরীণ সড়কে ইট সলিং নির্মাণের দাবিতে স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন।

স্থানীয়দের মতে, সড়কটি উত্তরপাড়ার মানুষের জন্য শুধু চলাচলের রাস্তা নয়; এটি খালদুবিলের বিস্তীর্ণ কৃষিজমির সঙ্গে এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ পথ। প্রতি বছর বৈশাখ মাসে ধান কাটার মৌসুমে শত শত মণ ধান, খড় ও অন্যান্য কৃষিপণ্য এই রাস্তা দিয়েই বাড়িতে আনা এবং বিভিন্ন স্থানে পরিবহন করা হয়।

কিন্তু সামান্য বৃষ্টিতেই রাস্তার বিভিন্ন স্থানে কাদা, গর্ত ও ভাঙনের সৃষ্টি হয়। ফলে কৃষিপণ্য পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হয় কৃষকদের। অনেক সময় ধান ও অন্যান্য ফসল পরিবহনে অতিরিক্ত শ্রম ও খরচ গুনতে হয়। এতে কৃষকরা আর্থিক ও সময়গত ক্ষতির মুখোমুখি হন।

এলাকাবাসী জানান, বৈশাখ মৌসুমে এই রাস্তার গুরুত্ব সবচেয়ে বেশি হলেও বছরের পর বছর এটি কাঁচা অবস্থায় পড়ে আছে। তাই কৃষিপণ্য পরিবহন সহজ করা, কৃষকদের ভোগান্তি কমানো এবং সাধারণ মানুষের যাতায়াত নিশ্চিত করতে দ্রুত সড়কটিতে ইট সলিং নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

এ লক্ষ্যে স্থানীয় বাসিন্দারা তানভীর ভুইয়ার মাধ্যমে উপজেলা প্রকৌশলী (এলজিইডি), বিজয়নগর বরাবর একটি লিখিত আবেদন জমা দিয়েছেন। তাদের প্রত্যাশা, কৃষিনির্ভর এই এলাকার মানুষের স্বার্থ বিবেচনায় নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১৬ আগস্ট ২০২৬

আদমপুর উত্তরপাড়ায় কৃষিপণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ সড়কে ইট সলিংয়ের দাবি

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ