ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ১৭ জুন ২০২৬

চার দিনের সফরে পঞ্চগড়ে আসছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি

নেত্রকোণা ডিএনসি'র বড় সাফল্য: ৪৯২ বোতল ফেনসিডিল সহ কুখ্যাত মাদক কারবারি আল-আমিন আটক

বারহাট্টা থানায় দুই পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা

ময়মনসিংহ  স্বাস্থ্য বিভাগীয় জেলার সমন্বয় সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে প্রতিবন্ধী বাচ্চুর পাশে মানবতার হাত বাড়ালেন পলাশ

ব্রজগোপালকে আহবায়ক ও রতীশকে সদস্য সচিব করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ পৌর শাখার ১১ সদস্য বিশিষ্ঠ নতুন এ্যাডহক কমিটি গঠন

কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ওয়াজেদ খান ডবলু, সাধারণ সম্পাদক বুলবুল

২৬ জুন শুক্রবার পবিত্র আশুরা

২৬ জুন শুক্রবার পবিত্র আশুরা

২৬ জুন শুক্রবার পবিত্র আশুরা

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার:- দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার(১৭জুন)২৬ খ্রিঃ  হতে  মহররম মাস গণনা শুরু হবে।           সেই হিসেবে আগামী ২৬ জুন (শুক্রবার) পবিত্র আশুরা পালিত হবে। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়।

 পর্যালোচনায় নিশ্চিত হওয়া যায় যে, মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে।ইসলামের ইতিহাসে আশুরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। বিভিন্ন ধর্মীয় বর্ণনা অনুযায়ী এ দিনে মহান আল্লাহতায়ালা আরশ, কুরসি, লওহ, কলম, আসমান ও জমিন সৃষ্টি করেন। 

হযরত আদম (আ.)-এর সৃষ্টি, তার তওবা কবুল, হযরত নুহ (আ.)-এর নৌকার নিরাপদে অবতরণ, হযরত ইব্রাহিম (আ.)-এর জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা এবং হযরত মুসা (আ.)-এর নেতৃত্বে বনি ইসরাইলের মুক্তির মতো ঐতিহাসিক ঘটনাও এ দিনের সঙ্গে সম্পৃক্ত বলে উল্লেখ রয়েছে।

এ ছাড়া ইসলামের ইতিহাসের অন্যতম শোকাবহ ঘটনা কারবালার মর্মান্তিক ট্র্যাজেডিও সংঘটিত হয়েছিল ১০ মহররমে। এ দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) এবং তার পরিবারের সদস্য ও অনুসারীরা শহীদ হন।

ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বের কারণে বিশ্বের মুসলমানদের কাছে পবিত্র আশুরা বিশেষ মর্যাদার অধিকারী। বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে দিনটি পালন করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

২৬ জুন শুক্রবার পবিত্র আশুরা

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ