ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

দোয়ারাবাজারে পূর্ববিরোধের জেরে কৃষকের ফসলি জমিতে দুর্বৃত্তের তাণ্ডব; থানায় অভিযোগ, ক্ষতির দাবি ৮ লাখ টাকা

বোদা উপজেলা প্রেসক্লাবের নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণপাড়ায় ইউএনওর নাম ভাঙিয়ে গাছ বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

চার দিনের অচলাবস্থার অবসান, খুলে দেওয়া হলো বিষ্ণু মন্দিরের তালা

লকডাউনের প্রতিবাদে হরিরামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত ।

গলাচিপায় উত্তরপত্র গায়েব: কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

কুড়িগ্রামে শীতার্তদের জন্য জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে বেসরকারি সংস্থা আশার কম্বল হস্তান্তর

সরিষাবাড়ীতে আগুনে পুড়ে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষতি ৬৫ লাখ টাকা

বসত বাড়িতে হামলা ও ভাঙচুর ঘটনায় উভয় পক্ষের আহত-৫

সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে পূর্ববিরোধের জেরে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ঘটনায় উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। বুধবার(১৭ জুন) সকাল ৯ টার দিকে উপজেলার চর বাঙালী গ্রামে সৌদী প্রবাসী শাহীন মিয়ার বাড়ীতে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। 

 এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পৌর সভার চর বাঙ্গালী গ্রামের মৃত মোজাম্মেল হকের স্ত্রী ছাহেরা বানু বাদী হয়ে প্রতিপক্ষ একই গ্রামের প্রতিবেশী বেলাল সরদার কে প্রধান বিবাদী করে রুবেল মিয়া, কালু মিয়া, রফিক মিয়া, শফিক মিয়া, সোহাগ মিয়া, রোজিনা বেগম, আব্দুর রহিমসহ ৯ জনের নাম উল্লেখ করে সরিষাবাড়ী থানায় বুধবার (১৭ জুন) দুপুরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

স্থনীয় ও ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (১৭ জুন) সকাল আনুমানিক ৯টার দিকে পূর্বের পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বেলাল সরদারের নেতৃত্বে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে ভুক্তভোগী ছাহেরা বানুর বসতবাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা সৌদি প্রবাসী শাহীন মিয়া ও রাসেল মিয়ার বসত বাড়ীতে প্রবেশ করে টিনের বেড়া ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী ছাহেরা বানুর দাবি, হামলার ঘটনায় প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া হামলাকারীরা পরিবারের সদস্যদের মারধর করে, নারীদের শ্লীলতাহানির চেষ্টা চালায় এবং স্বর্ণালংকার ও নগদ অর্থ ছিনিয়ে নেয়।

হামলার সময় উভয় পক্ষের ছাহেরা বানু (৫০), ফুলেজা বেগম (৪০), রাসেল মিয়া (২২) , মমিন মিয়া (২০) , বেলাল সর্দার (৫০) আহত হন। গুরুতর আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগের আগে তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করা হয়। 

এ বিষয়ে ভুক্তভোগী ছাহেরা বানু বলেন, আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি সহ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।”

  তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত বেলাল সরদার, রুবেল মিয়া, কালু মিয়া, রফিক মিয়া, শফিক মিয়া, সোহাগ মিয়া, রোজিনা বেগম ও আব্দুর রহিম দাবি করেন, রাসেল মিয়া একজন মাদক সেবন ও বিক্রি সহ তার মায়ের নিকট মাদকের টাকার দাবীতে বিভিন্ন সময় নির্যাতনের প্রতিবাদ করার জের ধরে রাসেল মিয়া বেলাল সর্দারের উপর সকালে অর্তকিত হামলা করা হয়।এ ঘটনাকে ভিন্নখাতে নিতে তার থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে। এ ঘটনায় সরিষাবাড়ী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তারা।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন,ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বসত বাড়িতে হামলা ও ভাঙচুর ঘটনায় উভয় পক্ষের আহত-৫

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ