ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

উপভোক্তা বিষয়ক দপ্তর আয়োজিত, হর ঘর তিরঙ্গা শোভাযাত্রা ও তিরঙ্গা উৎসব পালিত হল।

মোল্লাহাটে ৪ দলিয় মিলু মিয়া স্মৃতি ফুটবল খেলায় রুপসা নৈহাটি একাডেমী চেম্পিয়ান

নবাবগঞ্জে ফুটবল উন্মাদনা: চ্যাম্পিয়ন ফ্রেন্ডস ক্লাব মদনখালী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন --যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

৮০তম স্বাধীনতা দিবসের  প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর।

দোকান দখল করে সরিষাবাড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয়! এলাকায় উত্তেজনা

অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করার অভিযোগে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা।

চট্টগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাক্ষরতা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের চতুর্থ দফা সম্পন্ন

মিলন বৈদ্য শুভ, রাউজান (প্রতিনিধি): প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার এ যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা, প্রশাসন, ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ প্রজন্মের দক্ষতা উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এ বাস্তবতায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী বিশ্বমানের “কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্বাক্ষরতা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ” কর্মসূচির চতুর্থ দফা সফলভাবে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) নগরীর স্বনামধন্য শিক্ষানন্দ স্কুলের হলরুমে সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণের মাধ্যমে প্রশিক্ষণের কার্যক্রম শেষ হয়। এর আগে গত ১৭ জুন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মশালায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণটি হাতে-কলমে পরিচালনা করেন ব্র্যাকের প্রশিক্ষক বিন্তু বনিক। তিনি অংশগ্রহণকারীদের কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক ধারণা, শিক্ষাক্ষেত্রে এর কার্যকর ব্যবহার, বিভিন্ন ডিজিটাল টুলসের প্রয়োগ এবং আধুনিক পাঠদান কৌশল সম্পর্কে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করেন।

সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি মোহাম্মদ খলিল উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কাজী সরোয়ার খান মনজু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের শিক্ষাবিষয়ক সম্পাদক মিসেস মালেকা আনোয়ার মায়া, নির্বাহী সদস্য উম্মে সালমা, শিক্ষানন্দ স্কুলের প্রধান শিক্ষক আলেয়া বেগম এবং দি অক্সফোর্ড ইন্টারন্যাশনাল কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক জেবুন্নেছা বেগম।

প্রধান অতিথির বক্তব্যে কাজী সরোয়ার খান মনজু বলেন, “বর্তমান যুগে প্রযুক্তিগত জ্ঞান ছাড়া মানসম্মত শিক্ষা কল্পনা করা যায় না। কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করেছে। আমাদের শিক্ষকদের এ বিষয়ে দক্ষ করে তুলতে পারলে শিক্ষার্থীরাও বিশ্বমানের শিক্ষায় আরও এগিয়ে যাবে।”

তিনি আরও বলেন, “সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের বিকল্প নেই। আধুনিক শিক্ষা ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ শিক্ষকদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, যুগোপযোগী শিক্ষাদান পদ্ধতি গ্রহণ এবং শিক্ষার সামগ্রিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

চট্টগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাক্ষরতা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের চতুর্থ দফা সম্পন্ন

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ