দোয়ারাবাজারে বাংলাবাজার পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১২ পদ নির্বাচিত।
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন। নির্বাচনে ১২টি পদের সবকটিতেই একক প্রার্থী থাকায় সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৭ জুন) সকালে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচন পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়। এ সময় সমিতির সাধারণ সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
নির্বাচন পরিচালনা কমিটির কার্যবিবরণী সূত্রে জানা গেছে, ঘোষিত তফসিল অনুযায়ী গত ২ জুন মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। ১২টি পদের বিপরীতে প্রতিটি পদে একজন করে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরপর ৭ জুন নির্ধারিত সময়ে সকল প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। পরদিন ৮ জুন যাচাই-বাছাই শেষে সবকটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। ৯ জুন খসড়া প্রার্থী তালিকা প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে কোনো আপিল না হওয়ায় ১৬ জুন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। সর্বশেষ ১৭ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনেও কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় সমবায় বিধিমালা অনুযায়ী ১২টি পদেই প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও দোয়ারাবাজার উপজেলা সমবায় অফিসার বিজিত রঞ্জন করের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং জিতেন্দ্র সূত্রধর। সভায় পূর্ববর্তী কার্যবিবরণী অনুমোদন, নির্বাচনী কার্যক্রমের বিভিন্ন ধাপ পর্যালোচনা এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা অনুমোদন করা হয়। এ সময় আইন-শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তায় সহায়তার জন্য পুলিশের এএসআই আব্দুল ওয়াদুদ উপস্থিত ছিলেন।
ঘোষিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী নবনির্বাচিত কমিটিতে সভাপতি পদে আবুল হাশেম, সহ-সভাপতি পদে আবু হানিফ, সম্পাদক পদে মতলুব হোসেন এবং কোষাধ্যক্ষ পদে মো. আনিছুর রহমান নির্বাচিত হয়েছেন। এছাড়া সাধারণ সদস্য পদে মো. বাদল মিয়া, মো. মারুফুল ইসলাম, নুরু মিয়া ও আব্দুল আলী এবং মহিলা সদস্য পদে মোছা. মমেনা খাতুন, ফাতেমা বেগম, ছায়নারা খাতুন ও নার্গিস আক্তার নির্বাচিত হয়েছেন।
নির্বাচনী কার্যক্রম শেষে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি বিজিত রঞ্জন কর গণমাধ্যমকে বলেন, সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও বিধিসম্মত উপায়ে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কোনো পদে একাধিক প্রার্থী না থাকায় এবং নির্ধারিত সময়ের মধ্যে কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় সমবায় বিধিমালা অনুযায়ী ১২ জন প্রার্থীকে চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। নবনির্বাচিত এই কমিটি আগামী দিনে সমিতির উন্নয়ন ও স্থানীয় পানি ব্যবস্থাপনায় আরও কার্যকর ও গতিশীল ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার, ২৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন