ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৮ জুন ২০২৬

এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%

অভয়নগরে মেকানিকের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি দোকান খুলতে না দেওয়ার ও প্রাণনাশের হুমকির অভিযোগ

তারাকান্দায় শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সদস্য নির্বাচিত দফাদার দীনেশ রবিদাস

পাথালিয়ায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে বিএনপি নেতা আমিনুর রহমানের নির্বাচনী প্রচারণা শুরু

দিনাজপুর বীরগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী হতে চান শারমিন মাহবুব, মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়।

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর

কুমিল্লায় শচীন দেব বর্মনের স্মরণে ইউসুফ স্কুল থেকে শচীন মেলা পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালি

হরিরামপুরে নিজ অর্থায়নে স্বেচ্ছায় রাস্তা সংস্কার করলেন মেম্বার পদপ্রার্থী বিল্টু খন্দকার।

গাইবান্ধায় পালিত হলো মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬

স্টাফ রিপোর্টার:- এসো মাদক পরিহার করি, দেশ বদলাই, পৃথিবী বদলাই" গাইবান্ধা, ২৬ জুন ২০২৬: যথাযথ মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে গাইবান্ধায় "মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬" পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা যৌথভাবে কর্মসূচির আয়োজন করে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। 

উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা "মাদককে না বলুন" স্লোগান নিয়ে অংশগ্রহণ করে। 

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধার উপ-পরিচালক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক যাদব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এ কে এম হেদায়েতুল ইসলাম এবং পৌর প্রশাসক মুশফিকুর রহমান। এছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় বক্তারা মাদকের অপব্যবহারের সামাজিক, শারীরিক ও মানসিক বিপর্যয় তুলে ধরেন। একইসাথে মাদক পাচার প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোকপাত করেন।

অনুষ্ঠানের শেষ অংশে মাদক প্রতিরোধ বিষয়ে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ২১ জন শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ, খাতা, কলম ও স্কেলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ০১ নভেম্বর ২০২৬

গাইবান্ধায় পালিত হলো মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ