ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সিলেটে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ইয়ুথ কনফ্লুয়েন্স ২০২৬

মদনে শিক্ষার্থীদের হাতে সবুজের চারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: জেলা প্রশাসক

শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: ১ জন আটক, বিপুল পরিমাণ এস্কুফ সিরাপ ও ইয়াবা জব্দ

দুর্গাপুর  ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

দুর্গাপুর ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাজ্যের সুন্দরবন বিষয়ক এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী দীপঙ্কর জানা ও বিশিষ্ট ব্যাক্তিদের উপস্থিতে জলবায়ু পরিবর্তনের কারণে সংকটে সুন্দরবনের জীববৈচিত্র্য নিয়ে কাকদ্বীপে গুরুত্বপূর্ণ মিডিয়া ওয়ার্কশপ।

ঋণের বোঝা মাথায়, দেড় মাসেও উদ্ধার হয়নি চুরি যাওয়া পিকআপ

গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি  শিক্ষার্থীদের  সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

সুনামগঞ্জের গৌরারং ইউপির সরকারী প্রাঃ বিদ্যালয় মাঠে মাদকের বিরুদ্ধে ওসি রতন শেখের সচেতনতামূলক সভা

বগুড়ার সাতমাথায় সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান

মোঃ আব্দুল আলীম, জেলা প্রতিনিধি, বগুড়া । বগুড়া শহরকে যানজটমুক্ত করা এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে নবগঠিত বগুড়া সিটি করপোরেশন।

বুধবার (১ জুলাই) দুপুরে শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এবং জিলা স্কুল সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন বগুড়া সিটি করপোরেশনের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. পপি খাতুন। এ সময় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা বিভিন্ন ভ্রাম্যমাণ দোকানপাট ও ভ্যান উচ্ছেদ করে সিটি করপোরেশনের যানবাহনে তুলে নিয়ে যাওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই বগুড়ার বর্তমান প্রশাসক এম আর ইসলাম স্বাধীন নগরবাসীকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন শহর উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুন বলেন, ‘নাগরিক ভোগান্তির অন্যতম প্রধান কারণ ফুটপাত দখল হওয়া। জিলা স্কুল এবং সার্কিট হাউসের মতো গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী স্থাপনার সামনের ফুটপাতগুলো দখল থাকায় সাধারণ মানুষকে সামান্য দূরত্বের জন্যও যানবাহনের শরণাপন্ন হতে হয়।’

পেছনের সিন্ডিকেটের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে, এখানে একটি সিন্ডিকেট কাজ করছে। মার্কেটের ভেতরে বড় স্থায়ী দোকান থাকা সত্ত্বেও অনেকে অধিক লাভের আশায় ফুটপাতে লোক বসিয়ে বা ভ্যান দিয়ে অস্থায়ী দোকানদারি করছিল। প্রথম দিন আমরা মূলত সতর্কতামূলক বার্তা দিতে এসেছি। তবে এরপর থেকে এ উচ্ছেদ অভিযান আরও কঠোরভাবে পরিচালনা করা হবে এবং শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টেও পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে।

ফুটপাত পুনরায় দখল হওয়া রোধে এবং শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগের কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘খুব শিগ্‌গিরই সিটি করপোরেশনের পক্ষ থেকে ৫০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়া শেষ হলে তাঁদের শহরের বিভিন্ন রাস্তায় ট্রাফিক পুলিশের সহযোগী হিসেবে দায়িত্ব দেওয়া হবে। ফুটপাত যেন আর নতুন করে দখল না হয়, সে বিষয়ে এ স্বেচ্ছাসেবকেরা নিয়মিত কড়া নজরদারি রাখবেন।’

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

বগুড়ার সাতমাথায় সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ