ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ০৪ জুলাই ২০২৬

বিজয়নগরে ৫ বোতল স্কফ সিরাপসহ এক ব্যক্তি গ্রেপ্তার

 ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী অভিযানে ৫ বোতল স্কফ সিরাপসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বিজয়নগর থানার এসআই আলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ৭নং সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে কাশিনগর (আটপাইড়া পুকুরের উত্তর পাড়) এলাকার বাসিন্দা মো. জালাল মিয়ার (৪৮) বসতঘরে তল্লাশি চালিয়ে ৫ বোতল স্কফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জালাল মিয়া মৃত লাল মিয়ার ছেলে। অভিযানের সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(ক) ধারায় বিজয়নগর থানায় একটি মামলা (এফআইআর নং-৯) দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বিজয়নগরে ৫ বোতল স্কফ সিরাপসহ এক ব্যক্তি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

বিজয়নগরে ৫ বোতল স্কফ সিরাপসহ এক ব্যক্তি গ্রেপ্তার

 ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী অভিযানে ৫ বোতল স্কফ সিরাপসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বিজয়নগর থানার এসআই আলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ৭নং সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে কাশিনগর (আটপাইড়া পুকুরের উত্তর পাড়) এলাকার বাসিন্দা মো. জালাল মিয়ার (৪৮) বসতঘরে তল্লাশি চালিয়ে ৫ বোতল স্কফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জালাল মিয়া মৃত লাল মিয়ার ছেলে। অভিযানের সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(ক) ধারায় বিজয়নগর থানায় একটি মামলা (এফআইআর নং-৯) দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ