ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০৫ জুলাই ২০২৬

দোয়ারাবাজারে পূর্ববিরোধের জেরে কৃষকের ফসলি জমিতে দুর্বৃত্তের তাণ্ডব; থানায় অভিযোগ, ক্ষতির দাবি ৮ লাখ টাকা

বোদা উপজেলা প্রেসক্লাবের নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণপাড়ায় ইউএনওর নাম ভাঙিয়ে গাছ বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

চার দিনের অচলাবস্থার অবসান, খুলে দেওয়া হলো বিষ্ণু মন্দিরের তালা

লকডাউনের প্রতিবাদে হরিরামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত ।

গলাচিপায় উত্তরপত্র গায়েব: কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

কুড়িগ্রামে শীতার্তদের জন্য জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে বেসরকারি সংস্থা আশার কম্বল হস্তান্তর

সরিষাবাড়ীতে আগুনে পুড়ে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষতি ৬৫ লাখ টাকা

আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদিয়া) বন্দর-পতেঙ্গা থানা সংসদের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম:-     হযরত গাউছুলআজম মাইজভান্ডার (ক.) তরিকা ও আদর্শবাহী সংগঠন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদিয়া)-এর চট্টগ্রাম মহানগর আওতাধীন বন্দর-পতেঙ্গা থানা কার্যকরী সংসদের আয়োজনে ৩ জুলাই, শুক্রবার, বিকাল ৪টায় নগরীর দক্ষিণ-মধ্যম হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে ও কবরস্থানে সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

সংগঠনের সভাপতি মো. ফোরকান আহমদের সভাপতিত্বে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধনী সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদিয়া)-এর চট্টগ্রাম মহানগর সংসদের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স ও অ্যান্টি ড্রাগ নেটওয়ার্কের সভাপতি স ম জিয়াউর রহমান।

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ শাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন বন্দর-পতেঙ্গা থানা কার্যকরী সংসদের কোষাধ্যক্ষ মো. আজিজুল হাকিম, দারুত-তায়ালীম সম্পাদক নাসির উদ্দিন বাপ্পী, সাংগঠনিক সম্পাদক মো. সলিম চৌধুরী, প্রচার ও জনসংযোগ সম্পাদক মো. আবু বক্কর, দপ্তর ও পাঠাগার সম্পাদক কাজী মো. আতিকুল ইসলাম আতিক, সমাজকল্যাণ সম্পাদক মো. ইসমাইল কোম্পানি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আলাউদ্দিন, সহযোগী সংগঠনিক সম্পাদক মো. মঈনুদ্দিন সেলিম।

এ সময় বক্তারা বলেন, বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলায় এবং পরিবেশের উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি অত্যাবশ্যক। যেভাবে জলবায়ু পরিবর্তনের ফলে তীব্র উষ্ণতার সৃষ্টি হয়েছে, এর প্রভাব মোকাবেলায় আমাদের সকলকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। বক্তারা আরো বলেন, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদিয়া) শুধুমাত্র ধর্মীয় ও তরিকত ভিত্তিক কাজ করে না, তারা মানবিক, সামাজিক, শিক্ষা নিয়ে বর্ষব্যাপী নানা কর্মসূচি করে আসছে। এরই অংশ হিসেবে কেন্দ্রীয় ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বন্দর-পতেঙ্গা সংসদে বৃক্ষরোপণ কর্মসূচি।

এছাড়াও কর্মসূচিতে গোসাইলডাঙ্গা মুনিরনগর মুন্সিপাড়া, দক্ষিণ-মধ্যম হালিশহর, দক্ষিণ হালিশহর ও কাজী গলি শাখা খেদমত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে সংগঠনের নেতৃবৃন্দ অতিথিদের সাথে নিয়ে সড়কের পার্শ্বে, পুকুর পাড়ে ও কবরস্থানে বিভিন্ন ধরনের চারা রোপণ করেন এবং স্থানীয় জনসাধারণের মাঝে তুলে দেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদিয়া) বন্দর-পতেঙ্গা থানা সংসদের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ