ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ০৮ জুলাই ২০২৬

সাভারে বৃদ্ধ রিকশাচালককে মারধরের প্রতিবাদ করায় এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-১

জনসেবার অঙ্গীকার নিয়ে হারুকান্দি চেয়ারম্যান পদে লড়তে চান- কাজল মাহমুদ আতোয়ার।

কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু

চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজ এলাকার সাধারণ মানুষ দেখতে চায় মোঃ নজরুল ইসলাম কে

বিশ্বনাথে সিডস অব সাদাকাহ’র উদ্যোগে ৪টি অসহায় পরিবারকে নবনির্মিত ঘর হস্তান্তর।

প্রধানমন্ত্রী দেশের‌ ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন - ড. মুজিবুর রহমান।

রাজশাহীতে এদিন’র পত্রিকার প্রতিনিধি সম্মেলন

মা ও অভিভাবক সমাবেশে পূর্ব নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল প্রকাশ

কৈকুড়ী ইউনিয়নের উন্নয়নে নতুন স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম

হাবিবুর রহমান হাবিব পীরগাছা (রংপুর) প্রতিনিধি:- রংপুরের পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। 

দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় স্থানীয়দের কাছে তিনি একজন পরিচিত মুখ।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে তিনি ইউনিয়নবাসীর উদ্দেশে এক শুভেচ্ছা বার্তায় জানান, “চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে কৈকুড়ী ইউনিয়নকে একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব ইউনিয়নে রূপ দিতে কাজ করব। উন্নয়নের সুফল যেন প্রতিটি ওয়ার্ডের মানুষ সমানভাবে পায়, সে লক্ষ্যেই আমার পরিকল্পনা।“আমি বিশ্বাস করি জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব হলো জনগণের পাশে থাকা। তাই নির্বাচিত হলে সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করব। ইউনিয়ন পরিষদের প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করব। 

জাহাঙ্গীর আলম আরও বলেন, “কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন এবং যুবসমাজের দক্ষতা উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি মাদক, বাল্যবিয়ে ও সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”

তিনি ইউনিয়নবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করে বলেন, “কৈকুড়ী ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখের অংশীদার হতে চাই। দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে একটি শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।

ইতোমধ্যে তিনি ব্যাপক সুনাম অর্জন করেছেন।নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও জনবহুল এলাকায় গণসংযোগ ও মতবিনিময় সভা করছেন তিনি।

 এসব কর্মসূচিতে তিনি সাধারণ মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা শুনছেন এবং নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

কৈকুড়ী ইউনিয়নের উন্নয়নে নতুন স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ