ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোণা সদর থানাধীন বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার মহোদয়

মাদকবিরোধী অভিযানে দূর্গাপুরে ২ জন আটক, মোবাইল কোর্টে সাজা

আসন্ন  শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেব জনগণের সমর্থন পেয়ে শীর্ষে আছেন  সাবেক চেয়ারম্যান পুত্র  জনাব সবুজ বাঘা

ভলান্টিয়ার এওয়ার্ড-২০২৬, যুব সংগঠন আর্থিক অনুদান প্রদান।

ময়মনসিংহে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস  উপলক্ষে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

হরিরামপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

পীরগাছায় ক্যান্সার আক্রান্ত গৃহবধূকে বাঁচাতে প্রয়োজন ৫ লক্ষ টাকা

 চিকিৎসার অভাবে মানবেতর জীবন, দুই সন্তান নিয়ে দিশেহারা পরিবার

হাবিবুর রহমান হাবিব পীরগাছা (রংপুর) প্রতিনিধি:- রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের নবু হারিয়া ঘাট এলাকার ক্যান্সারে আক্রান্ত গৃহবধূ নুরজাহান বেগম (২৫) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন পার করছেন। অর্থের অভাবে তার প্রয়োজনীয় চিকিৎসা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য প্রায় ৫ লক্ষ টাকা প্রয়োজন হলেও অসচ্ছল পরিবারের পক্ষে এ ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।

নুরজাহান বেগম উপজেলার নবু হারিয়া ঘাট এলাকার আব্দুল করিম মিয়ার স্ত্রী। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। ইতোমধ্যে চিকিৎসার ব্যয় মেটাতে পরিবারের জমানো সঞ্চয়, গবাদিপশু এবং অন্যান্য সহায়-সম্বল বিক্রি করতে হয়েছে। বর্তমানে ধার-দেনার বোঝায় জর্জরিত পরিবারটির পক্ষে চিকিৎসা চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

সবচেয়ে করুণ বিষয় হলো, নুরজাহান দুই সন্তানের জননী। বড় ছেলে নূরজামাল (১২) এবং ছোট ছেলে ইউসুফ (৫) প্রতিদিন মায়ের সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় দিন গুনছে। কিন্তু অর্থসংকটে চিকিৎসা অনিশ্চিত হয়ে পড়ায় পুরো পরিবার এখন চরম দুশ্চিন্তায় রয়েছে।

স্থানীয় বাসিন্দা রুবেল বলেন, "নুরজাহান দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন। চিকিৎসা করাতে গিয়ে পরিবারটি প্রায় নিঃস্ব হয়ে গেছে। এখন সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষ এগিয়ে না এলে তার চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হবে না।"

আরেক স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম বলেন, "দুইটি ছোট সন্তানকে নিয়ে পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। একজন মায়ের জীবন বাঁচাতে সবাই যদি যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেন, তাহলে হয়তো নুরজাহান আবার সুস্থ হয়ে সন্তানদের কাছে ফিরে আসতে পারবেন।

এলাকাবাসীর দাবি, সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে এলে নুরজাহান বেগমের চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে।

নুরজাহান বেগমের পরিবার সমাজের সকল হৃদয়বান মানুষের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছে। তাদের বিশ্বাস, সবার সামান্য সহযোগিতাই হয়তো এক অসহায় মায়ের জীবন বাঁচাতে পারে এবং দুই শিশুর মাথার ওপর থেকে মাকে হারানোর আশঙ্কা দূর করতে পারে।

সহায়তা পাঠানোর মাধ্যম (নগদ/বিকাশ): ০১৩২৮৫৬০৩৮০

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

পীরগাছায় ক্যান্সার আক্রান্ত গৃহবধূকে বাঁচাতে প্রয়োজন ৫ লক্ষ টাকা

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ