ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

দক্ষিণ রাউজানের পশ্চিম গুজরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম মহিলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বালিয়াডাঙ্গীতে পুকূরে  ডুবে শিশুর করুণ মৃত্যু।

বেড়ায় চিহ্নিত গাঁজা ডিলার মিকাইল গ্রেপ্তার: ৯ মাসের কারাদণ্ড ও লক্ষাধিক টাকা জরিমানা

জগনাদিতে চোর আতঙ্কে উদ্বিগ্ন গ্রামবাসী: এবার জলিল মোল্লার সিএনজির চাকা চুরি!

পীরগাছায় পুকুরপাড়ের লিচু গাছের ডালপালা কাটার অভিযোগ,প্রতিবাদ করায় মারধর, পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

পীরগাছায় নির্মাণাধীন স্টেডিয়ামে নিম্নমানের কাজের অভিযোগ, প্রতিবাদে হামলা ও সড়ক অবরোধ

সেরা প্রতিনিধি হিসেবে সম্মাননা ক্রেস্ট পেলেন ওসমানীনগরের সাংবাদিক ফজলু মিয়া

কাপাসিয়া ব্রিজের নিচে নদী থেকে অজ্ঞাত তরুণী উদ্ধার হাসপাতালে চিকিৎসাধীন

 মোঃ খাইরুল ইসলাম স্টাফ রিপোর্টার গাজীপুর:-  গাজীপুরের কাপাসিয়ায় পারিবারিক কলহের জেরে এক তরুণী আন্নি (১৭) ফকির মজনুশাহ সেতু শীতলক্ষ্যা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্নহত্যার চেষ্টা করে। তবে পারিবারিক কি সমস্যায় ভুগছে ওই নারী সেটা নিশ্চিত করতে পারেনি পুলিশ। 

সোমবার ৬ জুলাই বিকাল সাড়ে ৩ টায় কাপাসিয়া থানার উপ-পরিদর্শক এসআই জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। আন্নি কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের ডেফুলিয়া গ্রামের আনিসের মেয়ে। 

জানা যায়, সোমবার ৬ জুলাই দুপুর সাড়ে ১২ টার দিকে কাপাসিয়ার ফকির মজনুশাহ সেতু শীতলক্ষ্যা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্নহত্যার চেষ্টা করে। পরে তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখে।

উদ্ধারকারী রাসেল বেপারী বলেন, আমার বাসা নদীর সাথেই। রাতে খেলা দেখার কারণে আমি বাসায় দুপুর পর্যন্ত ঘুমিয়ে ছিলাম। স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী এবং নদী পাড়ে ঘুরাফেরা করা শিশুদের চিৎকার শুনে আমার ঘুম ভেঙ্গে যায়। পরে বাসা থেকে বের হয়ে নদীর পাড়ে গিয়ে দেখি একটি মেয়ে পানিতে ভেসে যাচ্ছে এবং দুই হাত পানির উপরে উঠিয়ে বাঁচার চেষ্টা করছে। তখন আর দেরি না করে নৌকা নিয়ে নদীতে গিয়ে তাকে উদ্ধার করি এবং নদীর পাশে থাকা লোকদের সহযোগীতায় ওই মেয়েকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তানভীর আহমেদ জানান, উদ্ধার হওয়া তরুণীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পর্যবেক্ষনে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা আপাতত ভালো আছে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। কাপাসিয়া থানার উপ-পরিদর্শক এসআই জাকির হোসেন বলেন, তরুণী কেন এবং কি কারনে নদীতে ঝাঁপ দিয়ে আত্নহত্যার চেষ্টা করেছে তা এখনো জানা যায়নি। তার স্বজনদের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা আসতেছে এবং তাদের সাথে কথা না বলে বিস্তারিত কিছুই বলা যাচ্ছে না।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১৯ জুলাই ২০২৬

কাপাসিয়া ব্রিজের নিচে নদী থেকে অজ্ঞাত তরুণী উদ্ধার হাসপাতালে চিকিৎসাধীন

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ