চাকলাহাট ইউনিয়ন পরিষদের কক্ষ ভাড়া দেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনও
পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ:- পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন পরিষদ ভবনের একটি কক্ষ ক্যানভাসারদের ব্যবহারের জন্য ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পরিষদ ভবন জনগণের সেবা নিশ্চিত করার জন্য নির্মিত একটি সরকারি স্থাপনা। কিন্তু পরিষদের একটি কক্ষ ক্যানভাসারদের ব্যবহারের জন্য ভাড়া দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে সরকারি সম্পদের যথাযথ ব্যবহার ও প্রশাসনিক জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা যায়। ভিডিওটির মন্তব্যে অনেকেই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, “আমি আমার ইচ্ছামতো পরিষদ পরিচালনা করব। আপনাদের কী সমস্যা?”—এ কথা বলেই তিনি মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা জানান, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, তিনি এ বিষয়ে অবগত ছিলেন না। বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে এটি বন্ধ করে দেওয়া হয়েছে। কীভাবে এমন ঘটনা ঘটেছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

বুধবার, ১৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন