পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস
পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ:- পঞ্চগড়, ১৬ জুলাই ২০২৬: যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে শহরের শের-ই-বাংলা পার্কে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন। সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমাম রাজী টুলু। এতে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রীনা পারভীন, জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, জুলাই আন্দোলন দেশের গণতান্ত্রিক চেতনা, আত্মত্যাগ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ের প্রতীক। এ আন্দোলনের আদর্শকে রাষ্ট্র পরিচালনা ও উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে ধারণ করার পাশাপাশি বিভ্রান্তিকর প্রচারণা প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন