পঞ্চগড়ে ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ:- পঞ্চগড়, ১৭ জুলাই ২০২৬: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি এবং পঞ্চগড়ের কৃতী সন্তান ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনায় পঞ্চগড়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শেকেরহাট-কায়েতপাড়া এলাকায় মরহুম সফিউদ্দিন (সফি)-এর পুরাতন বাড়ির আঙিনায় ৭ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন এবং সঞ্চালনা করেন মো. কাশেমুল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক ও হাফিজাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজর আলী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহাবুর, সদস্য সচিব জুলফিকার আলী জনি এবং ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান।
এ ছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক এলাকাবাসী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির একজন প্রজ্ঞাবান ও সৎ নেতৃত্বের প্রতীক। আইন, গণতন্ত্র, সাংবিধানিক মূল্যবোধ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। জাতীয় সংসদের স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সততা, প্রজ্ঞা ও নিরপেক্ষতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তারা আরও বলেন, পঞ্চগড়ের কৃতী সন্তান হিসেবে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার জেলার মানুষের গর্ব। তাঁর আদর্শ অনুসরণ করে দেশ, গণতন্ত্র ও জনগণের কল্যাণে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে মরহুম ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ, জাতি, শান্তি, সমৃদ্ধি এবং সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

রোববার, ১৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন