ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ১৮ জুলাই ২০২৬

উপভোক্তা বিষয়ক দপ্তর আয়োজিত, হর ঘর তিরঙ্গা শোভাযাত্রা ও তিরঙ্গা উৎসব পালিত হল।

মোল্লাহাটে ৪ দলিয় মিলু মিয়া স্মৃতি ফুটবল খেলায় রুপসা নৈহাটি একাডেমী চেম্পিয়ান

নবাবগঞ্জে ফুটবল উন্মাদনা: চ্যাম্পিয়ন ফ্রেন্ডস ক্লাব মদনখালী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন --যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

৮০তম স্বাধীনতা দিবসের  প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর।

দোকান দখল করে সরিষাবাড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয়! এলাকায় উত্তেজনা

অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করার অভিযোগে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা।

জগনাদিতে চোর আতঙ্কে উদ্বিগ্ন গ্রামবাসী: এবার জলিল মোল্লার সিএনজির চাকা চুরি!

​নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও:- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জগনাদি গ্রামে সাম্প্রতিক সময়ে চোরের উপদ্রব ভয়াবহ আকারে বৃদ্ধি পেয়েছে। একের পর এক চুরির ঘটনায় চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। সর্বশেষ গতকাল রাতে গ্রামের ভেতরে মহসিন ভূঁইয়ার বাড়ির সামনে পার্কিং করা জলিল মোল্লা নামের এক ব্যক্তির সিএনজিচালিত অটোরিকশার দুটি চাকা চুরি হওয়ার ঘটনা ঘটেছে। এতে ওই চালক চরম আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে জগনাদি গ্রামের মসজিদের সামনে থেকে রাতুল নামের এক ব্যক্তির সিএনজির চাকা চুরি হয়। সেই চুরির ঘটনার পর থেকেই গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। চোর আতঙ্ক থেকে বাঁচতে এবং নিজের উপার্জনের একমাত্র মাধ্যমটি সুরক্ষিত রাখতে চালক জলিল মোল্লা মসজিদের সামনে সিএনজি না রেখে, গ্রামের বেশ ভেতরে মহসিন ভূঁইয়ার বাড়ির সামনে সেটি পার্কিং করা শুরু করেন। কিন্তু চোর চক্রের হাত থেকে শেষ রক্ষা হয়নি। গতকাল রাতে চোরেরা অত্যন্ত নিখুঁতভাবে তার সিএনজির দুটি চাকাই খুলে নিয়ে যায়।

​ভুক্তভোগী সিএনজি চালক জলিল মোল্লা ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন,​"সাম্প্রতিক সময়ে আমাদের জগনাদি গ্রামে চুরির সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এত ভেতরের একটা বাড়ির সামনে গাড়ি রেখেও শেষ রক্ষা হলো না। আমরা আমাদের মালামাল ও জিনিসপত্রের নিরাপত্তা নিয়ে চরম উদ্বিগ্ন। গ্রামে ঘন ঘন বহিরাগত ও চোর প্রবেশ করছে। আমি প্রশাসনের নিকট আকুল আবেদন জানাচ্ছি, তারা যেন দ্রুত আমাদের গ্রামের নিরাপত্তার ব্যবস্থা করেন এবং এই চোর চক্রকে ধরে আইনের আওতায় আনেন।

​এদিকে এই চুরির ঘটনার পর পুরো জগনাদি গ্রাম জুড়ে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় গ্রামবাসীরা জানান, বর্তমান পরিস্থিতিতে গ্রামের নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। ঘরের বাইরে কোনো জিনিসপত্র রাখার উপায় নেই, মুহূর্তের মধ্যেই তা চুরি হয়ে যাচ্ছে। রাতের বেলা তো বটেই, এমনকি দিনের বেলাতেও মানুষ এখন চোর আতঙ্কে ভুগছেন।

​এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং চোর চক্রের সদস্যদের দ্রুত গ্রেফতারের দাবিতে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও সাধারণ গ্রামবাসী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১৬ আগস্ট ২০২৬

জগনাদিতে চোর আতঙ্কে উদ্বিগ্ন গ্রামবাসী: এবার জলিল মোল্লার সিএনজির চাকা চুরি!

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ