ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ১৯ জুলাই ২০২৬

উখিয়ার উত্তর পুকুরিয়া কমিউনিটি ক্লিনিক রোড় ভেঙ্গে  জনদূর্ভোগের সৃষ্টি

কালিয়াকৈর পৌরসভার উদ্যোগে বন্যাকবলিত ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, অতিষ্ঠ পরিবহন মালিক-শ্রমিক

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে লোহাগড়ায় যুবককে কুপিয়ে হত্যা

মোল্লাহাটে ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত বৃদ্ধ নিহত

বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন।

প্রশাসনের হস্তক্ষেপে জলাবদ্ধতা মুক্ত মিন্নতনগর, স্বস্তি ফিরেছে ৪০ পরিবারে

শ্রীপুরে মাদকবিরোধী গণপ্রতিবাদ, স্থানীয়দের কঠোর অবস্থান

তাড়াশ পৌর শহরে দুঃসাহসিক চুরি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট

মো. আলামিন হোসেন, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:- সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের ভাদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত গভীর রাতে ওই এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমান রাজুর বাড়িতে এ ঘটনা ঘটে। চোর চক্র ঘরের আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। গভীর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কৌশলে ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ প্রায় ২ লাখ টাকা এবং সাড়ে ৬ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। শনিবার সকালে ঘুম থেকে উঠে ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখে পরিবারের সদস্যরা চুরির বিষয়টি জানতে পারেন।

ক্ষতিগ্রস্ত সিদ্দিকুর রহমান রাজু বলেন, "রাতের আঁধারে চোরেরা ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ প্রায় ২ লাখ টাকা ও আমার স্ত্রীর সাড়ে ৬ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। যার বর্তমান বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা। সকালে ঘরের সবকিছু ওলটপালট অবস্থায় দেখে আমরা হতবাক হয়ে যাই। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে দ্রুত চোরদের গ্রেপ্তার ও চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবি জানাচ্ছি।

খবর পেয়ে তাড়াশ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত সম্পন্ন করে।

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, "চুরির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চুরি হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পৌর শহরের ভেতরে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ, আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদারের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১৯ জুলাই ২০২৬

তাড়াশ পৌর শহরে দুঃসাহসিক চুরি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ