উখিয়ার কোর্টবাজারে যানজট নিরসনে উপজেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের যৌথ অভিযান
সিরাজুল কবির বুলবুল উখিয়া প্রতিনিধি:- উখিয়া উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র কোর্টবাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে যৌথ উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা এবং বাজার এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে (১৮ জুলাই) উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আকতারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক, সুলতান মাহমুদ চৌধুরী, উখিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি, শারমিন সুলতানা সহ ট্রাফিক পুলিশের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দের।
অভিযান চলাকালে সড়কের ওপর অবৈধভাবে রাখা দোকানের মালামাল অপসারণ, ফুটপাত দখলমুক্ত করা, অনিয়মিতভাবে পার্কিং করা যানবাহন সরিয়ে দেওয়া এবং চালক ও ব্যবসায়ীদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, কোর্টবাজারে যানজট কমাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত তদারকি ও আইন প্রয়োগ অব্যাহত থাকলে কোর্টবাজারের দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে।

রোববার, ১৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন