ডেইলি বাংল সংবাদ
আপডেট : রোববার, ১৯ জুলাই ২০২৬

পাবনায় ওয়ারেন্টভুক্ত যুবলীগ নেতাকে ছিনতাই, ভিডিও ছড়িয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

দোয়া ও মোনাজাতে 'দুতিয়াপুর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন'-এর আত্মপ্রকাশ

ক্যাটারিংয়ের আড়ালে রেলের টিকিট কালোবাজারি, অপরাধ ঢাকতে এবার সম্পাদকের বিরুদ্ধে জিডি

তেঁতুলিয়ায় অভিযানে ৫০ হাজার টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, আগুনে ধ্বংস

একবালপুর ও ওয়াটগঞ্জ থানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী- সারপ্রাইজ ভিজিটে পুলিশের কাজকর্ম খতিয়ে দেখলেন।

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক হিসাবে দায়িত্ব পেলেন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মিজ কাজী জেসিন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্কারের দাবি

কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

শাহাদাত কামাল শাকিল. কুমিল্লায় সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ-এর নবগঠিত কুমিল্লা জেলা শাখার নির্বাহী সদস্যদের পরিচিতি, মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে কুমিল্লা জেলা মৎস্য ভবন সংলগ্ন ডেইলি টাইমস নিউজ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সহ-সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি কাজী খোরশেদ আলম। সভা পরিচালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার আবু বকর সিদ্দিক।

সভায় জেলা কমিটির নির্বাহী সদস্যরা অংশগ্রহণ করেন। বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, মর্যাদা রক্ষা, নির্যাতনের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ে করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন। তাঁর বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে উপস্থিত সদস্যরা বর্তমান কমিটির নেতৃত্বে সংগঠনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও কার্যকর করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় বক্তব্য দেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক কুমিল্লা প্রতিদিনের প্রকাশক শরীফুল ইসলাম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির প্রতিনিধি এম এ কাদের অপু এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি বি এম মহিউদ্দিন মন্টি।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক নুরুল ইসলাম শাহীন,শাহাদাত কামাল শাকিল,   শফিউল আলম, সৈয়দ সালাউদ্দিন, শহিদুল ইসলাম, কাজী জহিরুল ইসলাম, মাও. জামাল উদ্দিন, আব্দুল জলিল মজুমদার, রিয়াজ মোশেদ মাসুদ, আব্দুল মোতালেব, ও নাজমুল হাসান প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

মতবিনিময় সভায় নবগঠিত জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা আয়োজন, জেলা কমিটির নিজস্ব কার্যালয় স্থাপন, নিয়মিত সভা আয়োজন, সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভা শেষে উপস্থিত সবাই সাংবাদিকদের অধিকার রক্ষা, নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন এবং পারস্পরিক ঐক্য, সংহতি ও সহযোগিতার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ