ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ১৯ জুলাই ২০২৬

সিলেটে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ইয়ুথ কনফ্লুয়েন্স ২০২৬

মদনে শিক্ষার্থীদের হাতে সবুজের চারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: জেলা প্রশাসক

শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: ১ জন আটক, বিপুল পরিমাণ এস্কুফ সিরাপ ও ইয়াবা জব্দ

দুর্গাপুর  ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

দুর্গাপুর ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাজ্যের সুন্দরবন বিষয়ক এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী দীপঙ্কর জানা ও বিশিষ্ট ব্যাক্তিদের উপস্থিতে জলবায়ু পরিবর্তনের কারণে সংকটে সুন্দরবনের জীববৈচিত্র্য নিয়ে কাকদ্বীপে গুরুত্বপূর্ণ মিডিয়া ওয়ার্কশপ।

ঋণের বোঝা মাথায়, দেড় মাসেও উদ্ধার হয়নি চুরি যাওয়া পিকআপ

গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি  শিক্ষার্থীদের  সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

সুনামগঞ্জের গৌরারং ইউপির সরকারী প্রাঃ বিদ্যালয় মাঠে মাদকের বিরুদ্ধে ওসি রতন শেখের সচেতনতামূলক সভা

কালিয়াগঞ্জে ছাগল চুরির সন্দেহে দুই যুবক আটক, ঘটনাকে ঘিরে উত্তেজনা

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ:- বোদা (পঞ্চগড়), ১৮ জুলাই ২০২৬: পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নে ছাগল চুরির সন্দেহে দুই যুবককে আটক করার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ঘটনাটি নিয়ে পুলিশি তৎপরতা ও স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নিয়েও নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) দুপুর আনুমানিক ১টার দিকে স্থানীয় লোকজন দুই যুবককে ছাগল চুরির সন্দেহে আটক করেন। এরপর বিষয়টি বোদা থানা পুলিশকে জানানো হলেও, দীর্ঘ সময় ধরে তাদের থানায় নেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। এতে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় বাড়ে এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয় কয়েকজনের অভিযোগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কয়েকজন সদস্য আইনগত প্রক্রিয়ায় না গিয়ে বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেন।

এ বিষয়ে কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য তরিকুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন। সাংবাদিক পরিচয় দেওয়ার পর কোনো মন্তব্য না করে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

তবে অভিযোগ অস্বীকার করে কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন বলেন, আটক দুই যুবক চোর নন; তারা এসএসসি পরীক্ষার্থী। তিনি দাবি করেন, তারা ছাগলের কাছে গিয়ে সেটিকে অটোরিকশায় তুলেছিল, যা দেখে স্থানীয়দের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টির সমাধান করা হয়েছে।

বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ সদস্যরা তখনও থানায় ফেরেননি এবং ঘটনাস্থলেই অবস্থান করছিলেন।

ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এক পক্ষ আইনগত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানালেও, অন্য পক্ষের দাবি এটি চুরির ঘটনা নয়, বরং ভুল বোঝাবুঝির ফল। তাই প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

কালিয়াগঞ্জে ছাগল চুরির সন্দেহে দুই যুবক আটক, ঘটনাকে ঘিরে উত্তেজনা

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ