দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হচ্ছে, পৌরসভা হচ্ছে বারহাট্টা উপজেলা
ওমর ফারুক আহম্মদ (নেত্রকোনা) প্রতিনিধি: ১৯০৬ সালের ১৫ জুন বারহাট্টা থানা প্রতিষ্ঠা লাভ করে।হাওরাঞ্চলের ব্যবসা বাণিজ্যের অন্যতম কেন্দ্র ছিল এই বারহাট্টা।এমনকি ব্রিটিশরা মোহনগঞ্জ, আটপাড়া, খালিয়াজুড়ির বিস্তীর্ণ হাওরা এলাকা এই বারহাট্টা থেকেই শাসন পরিচালনা করত।কিন্তুু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পিছিয়ে পরতে থাকে বারহাট্টা।বারহাট্টার পার্শ্ববর্তী মোহনগঞ্জ উপজেলা সেই ১৯৭৫ সালেই পৌরসভা হয়ে গেলেও এখনও পৌরসভা পায়নি বারহাট্টা উপজেলাবাসী। মাঝখানে উদ্দ্যোগ নেওয়া হলেও সেটা আলোর মুখ দেখেনি।
জুলাই আন্দোলনে সরকার পতনের পর বিএনপি সরকার গঠন করে।নেত্রকোনা-২ আসন থেকে বিএনপির ধানের শীষ নিয়ে বিজয়ী হন অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক। নিজের নির্বাচনী প্রচারণায় ভোটারদের পৌরসভা করবেন বলে কথা দিয়েছিলেন তিনি।বিএনপি সরকারের ক্ষমতার মাত্র ৫ মাসের মধ্যেই চরম অবহেলিত বারহাট্টাকে পৌরসভা করতে ডিও দিয়ে যেন নিজের কথা রেখেছেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য আনোয়ারুল হক।
ইতিমধ্যেই বারহাট্টাকে পৌরসভা করতে উপজেলার নির্ধারিত পল্লী এলাকাগুলোকে সম্পৃক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।গত ১৬ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ হইতে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। গত বৃহস্পতিবার (১৬ জুলাই) এটি প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মোঃ সগীর হোসেন। খুব দ্রুত বারহাট্টা উপজেলার সদর ইউনিয়ন এবং আসমা, বাউসি, সাহতা ইউনিয়ন গুলোর কিছু অংশ নিয়ে বারহাট্টা পৌরসভা গঠনের লক্ষ্যে নির্ধারিত তথ্য ও সুস্পষ্ট মতামত প্রেরণের জন্য প্রজ্ঞাপনে বলা হয়েছে।
প্রাথমিক শিক্ষক নেতা আব্দুল্লাহ আল মামুন জানান, ব্রিটিশ আমল থেকে বারহাট্টার আলাদা একটা ঐতিহ্য ছিল।কিন্তুু বর্তমানে যত সময় যাচ্ছে বারহাট্টা যেন পিছিয়ে গেছে।তাই বারহাট্টার নাগরিকদের জীবন-মন উন্নয়নের জন্য বারহাট্টাকে অতি দ্রুত পৌরসভা করা উচিত।তবে আমাদের সংসদ সদস্য এই উদ্দ্যোগ নেওয়াতে আমাদের আমরা অনেক খুশি।আশা করি অতি দ্রুত এটির বাস্তবায়ন হবে।
বারহাট্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল বলেন, বারহাট্টা উপজেলা একটি পুরাতন উপজেলা। অনেকদিন ধরেই বারহাট্টা পৌরসভা হবে বলে গুঞ্জন ছিল। কিন্তু সক্রিয়ভাবে কেউ উদ্যোগ গ্রহণ না করায় পৌরসভাটি হয়নি। আমাদের মাননীয় সংসদ ডা. মোঃ আনোয়ারুল হক উদ্যোগ গ্রহণ করায় বারহাট্টা পৌরসভায় রূপান্তরিত হওয়ার পথে। বারহাট্টা উপজেলা বিএনপি'র পক্ষ থেকে মাননীয় সংসদ কে ধন্যবাদ জানাই।
বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ জানান, বর্তমান বিএনপি সরকার পিছিয়ে পড়া বারহাট্টা কে পৌরসভা করার যে উদ্যোগ গ্রহণ করেছে আমরা উপজেলাবাসী সাধুবাদ জানাই। এবারের জাতীয় নির্বাচনের পূর্বে বারহাট্টা কে পৌরসভা করার আমাদের এমপি মহোদয়ের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। উনি তার কথা রেখেছেন। পাশাপাশি আমাদের সংসদ সদস্যের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
বিষয়টি সম্পর্কে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার জানান, বারহাট্টা উপজেলাকে পৌরসভা করার একটি চিঠি দেখেছি কিন্তু জেলা থেকে এখনো আমাদের কাছে তথ্য চাওয়া হয়নি। যেকোনো তথ্য উপাত্তের জন্য আমাদেরকে জানালে আমরা দ্রুত ব্যবস্থা নেব। আর বারহাট্টা মূলত অনেক পুরাতন একটি উপজেলা। পৌরসভা হলে বারহাট্টা উপজেলা বাসির বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়বে।
নেত্রকোনা-২(বারহাট্টা ও নেত্রকোনা সদর)আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক বলেন, বারহাট্টা উপজেলাটিকে পৌরসভায় রূপান্তরিত করা সময়ের দাবি ছিল। তাছাড়া বারহাট্টা পৌরসভা করা আমার নির্বাচনী প্রতিশ্রুতিও ছিল। বারহাট্টা পৌরসভা হলে রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি, এবং উন্নয়ন প্রকল্পের বাজেট বরাদ্দ সহজতর হবে। আমি এলাকার উন্নয়নের স্বার্থে বিভিন্ন মন্ত্রণালয় থেকে বরাদ্দ এনে পৌরসভার কাজে সরাসরি সহায়তা করতে পারব। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে রাস্তা নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থা ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের জন্য বিশেষ বাজেট বা বরাদ্দ আনতে সাহায্য করা যেতে পারে।

সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন