ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বিশ্বকাপ উন্মাদনায় ৩৯ দিন প্রজেক্টরে খেলা প্রদর্শন, দর্শকদের নাস্তার আয়োজন; প্রশংসায় ভাসছেন সমাজসেবক সিরাজুম মুনির রিফাত

মোঃ রফিকুল ইসলাম , ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:- ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, আল-মানার গ্রুপ ও রিফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান সিরাজুম মুনির রিফাত। বিশ্বকাপ শুরুর দিন থেকে টানা ৩৯ দিন স্থানীয় মানুষের জন্য বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা এবং প্রতিদিন দর্শকদের নাস্তার আয়োজন করে তিনি এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন।

জানা গেছে, গত ১১ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ থেকে ১৯ জুলাই পর্যন্ত ফুলপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরপাড়া গ্রামের বাসিন্দাদের জন্য প্রজেক্টরের মাধ্যমে বিশ্বকাপের প্রতিটি গুরুত্বপূর্ণ ম্যাচ দেখার ব্যবস্থা করেন সিরাজুম মুনির রিফাত। প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত খেলা উপভোগ করতে বিভিন্ন বয়সী দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দর্শকদের জন্য প্রতিদিন নাস্তার ব্যবস্থাও করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, বিশ্বকাপকে ঘিরে এমন আয়োজন এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। তরুণ থেকে প্রবীণ—সব বয়সের মানুষ একসঙ্গে খেলা উপভোগ করার সুযোগ পেয়েছেন। তাঁদের ভাষ্য, এটি শুধু খেলা দেখার আয়োজন নয়, বরং সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতেও ভূমিকা রেখেছে।

এলাকাবাসীর দাবি, সিরাজুম মুনির রিফাত দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত। তিনি নিজস্ব অর্থায়নে বিভিন্ন কাঁচা রাস্তা সংস্কার, মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক সহায়তা এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছেন। তাঁর প্রতিষ্ঠিত রিফাত ফাউন্ডেশনের মাধ্যমে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিয়মিত বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলেও জানান স্থানীয়রা।

আগামী উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, জনগণ চাইলে তিনি জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে তাঁদের বিশ্বাস।

এ বিষয়ে সিরাজুম মুনির রিফাত বলেন, “মানুষের জন্য কাজ করাই আমার সবচেয়ে বড় লক্ষ্য। সেই উদ্দেশ্য থেকেই ‘রিফাত ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেছি। এই ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আল্লাহ চাইলে ভবিষ্যতেও এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “জনগণের ভালোবাসা ও দোয়া নিয়েই আমি কাজ করে যেতে চাই। মানুষের পাশে থেকে ফুলপুর উপজেলার উন্নয়নে ভূমিকা রাখতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করব।

আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে সিরাজুম মুনির রিফাত বলেন, “মানুষের সেবা করতে কোনো পদ-পদবীর প্রয়োজন হয় না। তবে এলাকাবাসী যদি আমাকে যোগ্য মনে করেন এবং তাঁদের সমর্থন পাই, তাহলে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়টি বিবেচনা করব।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বিশ্বকাপ উন্মাদনায় ৩৯ দিন প্রজেক্টরে খেলা প্রদর্শন, দর্শকদের নাস্তার আয়োজন; প্রশংসায় ভাসছেন সমাজসেবক সিরাজুম মুনির রিফাত

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ