ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ঘাটাইলের মুরাইদে মেহরাব’স কিচেন অ্যান্ড রেস্টুরেন্ট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার

হরিরামপুরে বলড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন মৃধার উঠান বৈঠক ও লিফলেট বিতরণ।

প্রধান শিক্ষকের কক্ষে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভাঙল দুই দাঁত

তারাকান্দার ঢাকুয়াতে ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

পটিয়া বিএনপির উদ্যোগে শান্তির হাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

বস্তা ভর্তি টাকায় পকেট ভর্তি বাজার, সবজির বাজারে আগুন, ক্রেতাদের মাথায় হাত

জলঢাকায় নাশকতার অভিযোগে ছাত্রলীগ ও মৎস্যজীবী লীগের দুই নেতা গ্রেপ্তার

ফুলপুরের বালিয়া ইউনিয়নে জন্মনিবন্ধন সেবায় অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

মাদকবিরোধী অবস্থানের জেরে পঞ্চগড়ে বিএনপি নেতার খড়ের গুদামে অগ্নিসংযোগের অভিযোগ

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ:- পঞ্চগড়, ২১ জুলাই ২০২৬: পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নে মাদকবিরোধী অবস্থান নেওয়াকে কেন্দ্র করে এক ওয়ার্ড বিএনপি নেতার খড়ের গুদামে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে প্রায় চার লাখ টাকার খড় পুড়ে যাওয়ার দাবি করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. রেজাউর রহমান রেজা (৩৫) সদর উপজেলার ৯ নম্বর মাগুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তিনি উপজেলার আয়মাঝলই গ্রামের মৃত তরিকুল ইসলামের ছেলে।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে স্থানীয় সচেতন মানুষদের নিয়ে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলেছিলেন। এতে ক্ষুব্ধ একটি চক্র বিভিন্ন সময় তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, গত ১৯ জুলাই দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার বাড়ির উত্তর পাশে টিনশেড ঘরে রাখা খড়ের গাদায় আগুন লাগিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয়দের চিৎকারে তিনি ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে আটোয়ারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ঘরে থাকা প্রায় চার লাখ টাকার খড় পুড়ে যায় বলে দাবি করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার বিষয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবগত রয়েছেন।

মো. রেজাউর রহমান রেজা বলেন, “আমি এলাকার মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় একটি চক্র আমার ওপর ক্ষুব্ধ ছিল। আমার বিশ্বাস, তারাই পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। বর্তমানে আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছি।

তিনি আরও জানান, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে থানায় অভিযোগ দায়ের করায় কিছুটা বিলম্ব হয়েছে। পাশাপাশি তিনি দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকলেছুর রহমান বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মাদকবিরোধী অবস্থানের জেরে পঞ্চগড়ে বিএনপি নেতার খড়ের গুদামে অগ্নিসংযোগের অভিযোগ

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ