ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ঘাটাইলের মুরাইদে মেহরাব’স কিচেন অ্যান্ড রেস্টুরেন্ট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার

হরিরামপুরে বলড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন মৃধার উঠান বৈঠক ও লিফলেট বিতরণ।

প্রধান শিক্ষকের কক্ষে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভাঙল দুই দাঁত

তারাকান্দার ঢাকুয়াতে ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

পটিয়া বিএনপির উদ্যোগে শান্তির হাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

বস্তা ভর্তি টাকায় পকেট ভর্তি বাজার, সবজির বাজারে আগুন, ক্রেতাদের মাথায় হাত

জলঢাকায় নাশকতার অভিযোগে ছাত্রলীগ ও মৎস্যজীবী লীগের দুই নেতা গ্রেপ্তার

ফুলপুরের বালিয়া ইউনিয়নে জন্মনিবন্ধন সেবায় অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

 মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনকল্যাণ মূলক কার্যক্রমের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্তবর্তী অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে ৫৩ বিজিবির উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে দুর্গম চরাঞ্চলের প্রায় ৭০০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

 একই সঙ্গে ভেটেরিনারি চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে ২০০টি গবাদি পশুর চিকিৎসা সেবা দেওয়া হয়। চিকিৎসা কার্যক্রমে বিজিবি রাজশাহী সেক্টরের মেডিকেল অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের দুইজন নারী ও শিশু বিশেষজ্ঞ, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের একজন চক্ষু বিশেষজ্ঞ, ৫৩ বিজিবি ও মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এ কর্মরত দুইজন বেসামরিক চিকিৎসক এবং চাঁপাইনবাবগঞ্জ পশু হাসপাতালের একজন ভেটেরিনারি চিকিৎসকসহ মোট ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, ব্যাটালিয়নের উপ-অধিনায়ক, বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে সীমান্তবাসীর কল্যাণে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ