ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

পটুয়াখালীতে গাজী মুনিবুর রহমান নার্সিং কলেজের নির্মানাধীন ভবনে দুর্ঘটনা

বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান

ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিরোধ গড়ার আহ্বান এমপি আশফাকের

মিডিয়াকে ‘কখনো কখনো সন্ত্রাস’ বললেন কুড়িগ্রামের বিএনপি নেতা

রাজৈরে জামায়াতের উদ্যোগে পাঁচ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন।

আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে উত্তরায় জাতীয়তাবাদী চালক দলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ দুইজন আটক

সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন

ছিনতাই মামলার পরোয়ানাভুক্ত আসামি সোহাগ মোল্লাকে গ্রেফতারের দাবিতে ক্ষোভ, ‘প্রকাশ্যে ঘোরাফেরা করলেও ধরা পড়ছেন না’

 আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:- বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সোনাপুরা গ্রামের বাসিন্দা ও একটি ছিনতাই মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি সোহাগ মোল্লা (৩৫), পিতা ইউসুফ আলী মোল্লাকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তার কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েছেন গ্রামের সাধারণ মানুষ।

স্থানীয়দের দাবি, সোহাগ মোল্লার বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ বহুদিনের। এসব ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তারা। তাদের ভাষ্য, প্রভাবশালী পরিবারের সদস্য হওয়ায় তিনি দীর্ঘদিন ধরে নানা অভিযোগের পরও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।

এলাকাবাসীর আরও অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানালেও তিনি প্রকাশ্যে এলাকায় চলাফেরা করছেন। এতে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তারা দ্রুত সোহাগ মোল্লাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

তবে সোহাগ মোল্লার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি। একই সঙ্গে এ বিষয়ে মোল্লাহাট থানার পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।

উল্লেখ্য, সোহাগ মোল্লার বিরুদ্ধে ছিনতাই মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

ছিনতাই মামলার পরোয়ানাভুক্ত আসামি সোহাগ মোল্লাকে গ্রেফতারের দাবিতে ক্ষোভ, ‘প্রকাশ্যে ঘোরাফেরা করলেও ধরা পড়ছেন না’

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ