ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বুড়ি তিস্তার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে নীলফামারী-১ আসনে সংসদ সদস্য

দেবনগর ইউনিয়নবাসীর জন্য স্বল্প খরচে অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদ ডাবলু

২২ বছর পর এমপিওভুক্তি: অনুমোদনহীন বিশ্ববিদ্যালয়ের এমবিএ সনদ ব্যবহারের অভিযোগে তেঁতুলিয়ার কলেজ অধ্যক্ষকে ঘিরে বিতর্ক

ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি মহোদয়

হরিরামপুরে এডিপির অর্থায়নে এলজিইডি কর্তৃক ৫০০ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন।

নীলফামারীতে সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

জেলা এনসিপির সংবাদ সম্মেলন আগামীকাল কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী

জেলা এনসিপির সংবাদ সম্মেলন আগামীকাল কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী

জেলা এনসিপির সংবাদ সম্মেলন আগামীকাল কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী

জেলা এনসিপির সংবাদ সম্মেলন আগামীকাল কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী

দেবনগর ইউনিয়নবাসীর জন্য স্বল্প খরচে অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদ ডাবলু

দেবনগর ইউনিয়নবাসীর জন্য স্বল্প খরচে অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদ ডাবলু

দেবনগর ইউনিয়নবাসীর জন্য স্বল্প খরচে অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদ ডাবলু

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ তেঁতুলিয়া (পঞ্চগড়), ২১ জুলাই ২০২৬: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের সাধারণ মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে ব্যক্তিগত উদ্যোগে একটি অ্যাম্বুলেন্স সেবা চালু করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. আবুল কালাম আজাদ ডাবলু।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জরুরি রোগী পরিবহনে অ্যাম্বুলেন্সের অভাব এবং অতিরিক্ত ভাড়ার কারণে ইউনিয়নের মানুষ নানা ভোগান্তির শিকার হচ্ছিলেন। সেই সমস্যা নিরসনের লক্ষ্যেই তিনি এ সেবা চালুর উদ্যোগ নেন।

উদ্যোক্তার দেওয়া তথ্য অনুযায়ী, পঞ্চগড় সদর হাসপাতালে রোগী পরিবহনে মোট ৭০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৫০০ টাকা জ্বালানি ব্যয় এবং ২০০ টাকা চালকের পারিশ্রমিক হিসেবে নেওয়া হবে। নির্ধারিত এ ভাড়ার বাইরে অতিরিক্ত কোনো অর্থ নেওয়া হবে না বলেও জানানো হয়েছে।

এছাড়া প্রয়োজন অনুযায়ী তেঁতুলিয়া, পঞ্চগড়, বোদা, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুরসহ বিভিন্ন এলাকার হাসপাতালেও রোগী পরিবহনের সুবিধা থাকবে। এতে স্বল্প ব্যয়ে দ্রুত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী বলে অভিহিত করেছেন। তাদের মতে, বিশেষ করে দরিদ্র ও অসহায় পরিবারের জন্য এই অ্যাম্বুলেন্স সেবা অনেক উপকার বয়ে আনবে এবং জরুরি মুহূর্তে রোগী পরিবহন সহজ হবে।

এ বিষয়ে আলহাজ্ব মো. আবুল কালাম আজাদ ডাবলু বলেন, “মানুষের সেবাই আমার প্রধান লক্ষ্য। দেবনগর ইউনিয়নের মানুষের পাশে অতীতেও ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকব। জনগণের সমর্থন পেলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও সার্বিক উন্নয়নে আরও ব্যাপকভাবে কাজ করতে চাই।

এদিকে অ্যাম্বুলেন্স সেবা চালুর খবর ছড়িয়ে পড়ার পর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দেবনগর ইউনিয়নবাসীর জন্য স্বল্প খরচে অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদ ডাবলু

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ