ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ঘাটাইলের মুরাইদে মেহরাব’স কিচেন অ্যান্ড রেস্টুরেন্ট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার

হরিরামপুরে বলড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন মৃধার উঠান বৈঠক ও লিফলেট বিতরণ।

প্রধান শিক্ষকের কক্ষে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভাঙল দুই দাঁত

তারাকান্দার ঢাকুয়াতে ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

পটিয়া বিএনপির উদ্যোগে শান্তির হাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

বস্তা ভর্তি টাকায় পকেট ভর্তি বাজার, সবজির বাজারে আগুন, ক্রেতাদের মাথায় হাত

জলঢাকায় নাশকতার অভিযোগে ছাত্রলীগ ও মৎস্যজীবী লীগের দুই নেতা গ্রেপ্তার

ফুলপুরের বালিয়া ইউনিয়নে জন্মনিবন্ধন সেবায় অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

পাম্প হাউস বিকল হওয়ায় সরিষাবাড়ী পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:- জামালপুরের সরিষাবাড়ী প্রথম শ্রেণীর পৌরসভার ২ নম্বর পাম্প হাউস বিকল হয়ে পড়ায় প্রায় এক সপ্তাহ ধরে সহস্রাধিক বাসিন্দা তীব্র পানি সংকটে ভুগছেন। গত বৃহস্পতিবার ( ১৬ জুলাই) থেকে পাম্পটি অচল থাকায় পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক নিয়মিত সুপেয় পানি থেকে বঞ্চিত হচ্ছেন। এতে দৈনন্দিন গৃহস্থালি কাজ, রান্না ও অন্যান্য প্রয়োজনীয় কাজে চরম দুর্ভোগে পড়েছেন ভুক্তভোগীরা।

পৌরসভা সূত্রে জানা যায়, সরিষাবাড়ী পৌরসভার ১ লাখ ৫০ হাজার গ্যালন ধারণ ক্ষমতা সম্পন্ন ওভারহেড পানির ট্যাংকটি ১৯৯৫ ইং সালের স্থাপন করা হয়। এ ট্যাংকের আওতাধীন ২ নম্বর পাম্প হাউসটি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়েছে। 

এ সরিষাবাড়ী পৌরসভার ওভারহেড পানির ট্যাংকের আওতাধীন মোট প্রায় ২ হাজার ১০০ পানি সংযোগের গ্রাহক রয়েছেন। এর মধ্যে পৌর ১,২,৩ নং ওয়ার্ডের অন্তত ৯ শতাধিক গ্রাহক এই পাম্পের ওপর নির্ভরশীল। পাম্পটি বন্ধ হয়ে যাওয়ায় এসব গ্রাহকের বাসায় পানি সরবরাহ কার্যত বন্ধ রয়েছে। পানি সরবরাহ বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা।

এদিকে পৌরসভার বাউসি বাজার, শিমলা বাজার ও রেলওয়ে স্টেশন এলাকায় অবস্থিত অন্যান্য পাম্প হাউস থেকে পানি সরবরাহ স্বাভাবিক রয়েছে। পাশাপাশি সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজ এলাকায় নতুন একটি পানির পাম্প স্থাপনের কাজ চলমান রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ ব্যাপারে পৌরসভার পানির গ্রাহক, বেলাল হোসেন, বাবু মিয়া, মতিউর রহমান, বলেন, আমরা পৌর সভার পানি পাচ্ছি না । দ্রুত পানির ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষের নিকট আসু দৃষ্টি কামনা করছি।

 এ বিষয়ে পৌর সভার পানি শাখার দায়িত্বপ্রাপ্ত বিল ক্লার্ক মনোহর মিয়া জানান, পৌরসভার ওভারহেড ট্যাংকির অধীন ২ নম্বর পাম্পটি বিকল হওয়ার কারণে ১,২,৩ নং ওয়ার্ডে পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। দ্রুত সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষ কাজ করছে।

এ ব্যাপারে সরিষাবাড়ী পৌরসভার সহকারী প্রকৌশলী এ এইচ এম মোস্তফা কামাল সুমন বলেন, "ওভারহেড ট্যাংকের অধীন ২ নম্বর পাম্প হাউসটি বিকল হওয়ায় গ্রাহকদের ভোগান্তি হচ্ছে। পাম্পটি দ্রুত মেরামতের জন্য একটি ঠিকাদারি প্রতিষ্ঠান 'মিলনাস গ্রুপ'-এর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কোটেশনের মাধ্যমে প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ করে দ্রুত পাম্পটি সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ব্যাপারে সরিষাবাড়ী পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল এর নিকট মোবাইল ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

পাম্প হাউস বিকল হওয়ায় সরিষাবাড়ী পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ