ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দিনাজপুর বীরগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী হতে চান শারমিন মাহবুব, মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়।

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর

কুমিল্লায় শচীন দেব বর্মনের স্মরণে ইউসুফ স্কুল থেকে শচীন মেলা পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালি

হরিরামপুরে নিজ অর্থায়নে স্বেচ্ছায় রাস্তা সংস্কার করলেন মেম্বার পদপ্রার্থী বিল্টু খন্দকার।

জামপুরে জনসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইব্রাহিম হোসেন, দিলেন স্বচ্ছতা ও ইনসাফ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি

চবির হীরকজয়ন্তী উদযাপনে  প্রথম রেজিস্ট্রেশন সম্পন্ন করলেন সাবেক চবিয়ান এমপি আসলাম চৌধুরী

পীরগাছায় অন্তঃসত্ত্বা নারীসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ,৩ দিনেও মামলা নেয়নি পুলিশ!

ইবাদত-বন্দেগিতে মুখর দারোয়ানি টেক্সটাইল মাঠ, শুরু জেলা ইজতেমা

বুড়িচংয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ, যাচাই ও অনুমোদন সভা অনুষ্ঠিত

মহিউদ্দিন বুড়িচং(কুমিল্লা) প্রতিনিধি ।।কুমিল্লার বুড়িচং উপজেলায় কৃষক কার্ডের তথ্য সংগ্রহ, যাচাই ও অনুমোদন বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক প্রশিক্ষণ হলরুমে এ সভার আয়োজন করা হয়।

কৃষক তথ্য সংগ্রহ, যাচাই ও অনুমোদন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আতিকুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাসেল সারওয়ার, উপজেলা কৃষক দলের সভাপতি মো. ছাদেকুর রহমান, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল জলিল, মো. বিল্লাল হোসেনসহ উপজেলার বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তারা।

সভায় কৃষক কার্ডের উদ্দেশ্য, কার্যক্রম ও এর বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে উপজেলার সব কৃষককে কৃষক কার্ডের আওতায় আনতে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং তথ্য সংগ্রহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জানানো হয়, আগামী ৪ আগস্ট পর্যন্ত বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের একটি ব্লকে পরীক্ষামূলকভাবে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক ব্লকগুলোতে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

এ সময় আরও জানানো হয়, আগামী ৫ আগস্ট প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ০১ নভেম্বর ২০২৬

বুড়িচংয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ, যাচাই ও অনুমোদন সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ