ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

পীরগাছায় কিশোরীকে উত্ত্যক্তের ঘটনায় অভিযুক্ত দুলাল গ্রেপ্তার

ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তিস্তায় অবৈধ পাথর উত্তোলন বিরোধী টাস্কফোর্স অভিযানে মেশিন জব্দ, ট্রাক আটক

​ইসলামপুর আব্দুস সামাদ পারভেজ মহিলা কলেজে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ধুনটে ইমামদের ১২ দিনব্যাপী ফ্রি কুরআন শিক্ষা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের আলমপুর সরকারী পাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হলো দাওয়াতী উৎসব কাবাডি খেলা

জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিলেন নাদিয়া পাঠান পাপন

ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক, পঞ্চগড়ে বিজিবির অভিযান

পঞ্চগড় জেলা প্রতিনিধি সঞ্জু বনিক সৌরভ:- পঞ্চগড়, ২৩ জুলাই ২০২৬: পঞ্চগড় সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি গ্রামীণফোন সিম কার্ড জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর শিংরোড় বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন সুবেদার মো. জাহানুর ইসলাম।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ৭৬৫ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুন রত্নীবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. হাবিবুর রহমান (২১) নামে এক যুবককে আটক করা হয়। তিনি পঞ্চগড় সদর উপজেলার চাকলারহাট ডাকঘর এলাকার কামারপাড়া গ্রামের আসমূল ইসলামের ছেলে।

তল্লাশির সময় তার কাছ থেকে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল ফোন এবং তিনটি গ্রামীণফোন সিম কার্ড উদ্ধার করা হয়। বিজিবির তথ্যমতে, জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা।

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে জব্দকৃত আলামতসহ পঞ্চগড় সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক, পঞ্চগড়ে বিজিবির অভিযান

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ