ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৬ জুলাই ২০২৬

উপভোক্তা বিষয়ক দপ্তর আয়োজিত, হর ঘর তিরঙ্গা শোভাযাত্রা ও তিরঙ্গা উৎসব পালিত হল।

মোল্লাহাটে ৪ দলিয় মিলু মিয়া স্মৃতি ফুটবল খেলায় রুপসা নৈহাটি একাডেমী চেম্পিয়ান

নবাবগঞ্জে ফুটবল উন্মাদনা: চ্যাম্পিয়ন ফ্রেন্ডস ক্লাব মদনখালী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন --যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

৮০তম স্বাধীনতা দিবসের  প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর।

দোকান দখল করে সরিষাবাড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয়! এলাকায় উত্তেজনা

অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করার অভিযোগে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা।

দেবীগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ান প্রতিনিধি দল

পঞ্চগড় জেলা প্রতিনিধি  সঞ্জু বনিক সৌরভ:- দেবীগঞ্জ, পঞ্চগড় ২৫ জুলাই ২০২৬: পঞ্চগড়ের দেবীগঞ্জ অর্থনৈতিক অঞ্চলকে ঘিরে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়ে উঠছে। মালয়েশিয়ার একটি বিনিয়োগকারী প্রতিনিধি দল অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করে ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের সম্ভাব্যতা যাচাই করেছে। পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প স্থাপনের বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে তারা।

শুক্রবার বিকেলে প্রতিনিধি দলটি পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে দেবীগঞ্জ অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখে। এ সময় তারা অবকাঠামো, শিল্পায়নের সম্ভাবনা এবং কর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সম্ভাবনাময় এলাকাগুলো বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা হচ্ছে। তিনি জানান, মালয়েশিয়ার প্রতিনিধিরা সৌরবিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প স্থাপনের বিষয়েও আগ্রহ দেখিয়েছেন।

মালয়েশিয়ান প্রতিনিধি দলের প্রধান মি. সিম বলেন, দেবীগঞ্জ অর্থনৈতিক অঞ্চল শিল্প বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। প্রাথমিকভাবে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে জাতীয় গ্রিডে নবায়নযোগ্য জ্বালানির সংযোজন হবে। পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প স্থাপনেরও যথেষ্ট সুযোগ রয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৪ আগস্ট জেলা প্রশাসন ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর মধ্যে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। সংশোধিত পরিকল্পনা অনুযায়ী ২৫০ দশমিক ৮৫ একর জমিতে অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ১৮৫ দশমিক ৮৬ একর জমি বেজার অনুকূলে হস্তান্তর করা হয়েছে এবং অবশিষ্ট জমি অধিগ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, এই বিনিয়োগ বাস্তবায়িত হলে দেবীগঞ্জসহ পঞ্চগড় জেলার হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে উত্তরাঞ্চলের শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

দেবীগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ান প্রতিনিধি দল

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ