ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৬ জুলাই ২০২৬

উপভোক্তা বিষয়ক দপ্তর আয়োজিত, হর ঘর তিরঙ্গা শোভাযাত্রা ও তিরঙ্গা উৎসব পালিত হল।

মোল্লাহাটে ৪ দলিয় মিলু মিয়া স্মৃতি ফুটবল খেলায় রুপসা নৈহাটি একাডেমী চেম্পিয়ান

নবাবগঞ্জে ফুটবল উন্মাদনা: চ্যাম্পিয়ন ফ্রেন্ডস ক্লাব মদনখালী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন --যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

৮০তম স্বাধীনতা দিবসের  প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর।

দোকান দখল করে সরিষাবাড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয়! এলাকায় উত্তেজনা

অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করার অভিযোগে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা।

স্পেনের জয় উদযাপন করে সেজদা দেওয়া প্রতিবন্ধীকে মারধর-

​মোঃ আবুল কালাম ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কণিকাড়া গ্রামে ফুটবল খেলায় স্পেনের জয় উদযাপন শেষে শুকরিয়া সেজদা দেওয়াকে কেন্দ্র করে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী যুবক আকবর হোসেন ওরফে জানি (২৩)-কে পিটিয়ে রক্তাক্ত করার ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছে পুরো গ্রাম। এ নির্মম ও অমানবিক ঘটনার সুষ্ঠু বিচার এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিশাল প্রতিবাদ ও বিচারিক আলোচনা সভা করেছে কণিকাড়া সর্বস্তরের গ্রামবাসী।

​শনিবার (২৫ জুলাই) বিকেলে কণিকাড়া উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে সামিয়ানা টাঙিয়ে এই প্রতিবাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়। তবে গ্রামবাসী স্বতঃস্ফূর্তভাবে একত্রিত হয়ে বিচারের উদ্যোগ নিলেও অভিযুক্ত পক্ষ সভায় উপস্থিত হননি।

​আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আকবর একজন বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) অসহায় যুবক। খেলায় প্রিয় দলের জয়ে খোদার দরবারে একটা শুকরিয়া সেজদা দেওয়ার অপরাধে তাকে এভাবে পশুপাখির মতো পিটিয়ে জখম করা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না। এই বর্বর ঘটনাটি শুধু আমাদের গ্রামেরই নয়, পুরো দেশ ও সমাজ ব্যবস্থার জন্য অত্যন্ত লজ্জাজনক।

​বক্তারা আরও উল্লেখ করেন, ঘটনার খবর ও ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশ-বিদেশে অবস্থানরত সকল সচেতন মানুষ এ নিয়ে তীব্র নিন্দা জানাচ্ছেন। এ ঘটনায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। একই সাথে গ্রামবাসী একত্রিত হয়ে অভিযুক্তদের দ্রুত আইনগত ও সামাজিকভাবে উপযুক্ত বিচার নিশ্চিত করার জোরালো দাবি জানান।

​উল্লেখ্য, গত ১৯ জুলাই দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে ফুটবল ম্যাচ শেষে বিশ্বকাপে স্পেনের জয় নিশ্চিত হলে তারকা খেলোয়াড় লামিন ইয়ামেলের  শুকরিয়া সিজদাহ্ দেখে আকবর হোসেন মাঠের একপাশে সেজদা দেন। 

এতে ক্ষিপ্ত হয়ে গাংকুলহাটি স্কুল মাঠে একই গ্রামের আব্দুল বাতেনের ছেলে আব্দুল্লাহ (২৭) এবং আব্দুল আওয়ালের ছেলে রিফাত (২৩) তাকে মারধর করেন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

​এ বিষয়ে ভুক্তভোগী পরিবার নবীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রক্রিয়া গ্রহণ করছে বলে জানা গেছে। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুল্লাহ ও রিফাত গা ঢাকা দেওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

​এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী জানান, ঘটনাটি আমরা গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছি। লিখিত অভিযোগ পাওয়া মাত্রই অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আলোচনা সভা প্রবীন মুরুব্বি নান্নু মিয়ার সভাপতিত্বে এরশাদ মিয়ার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মুজিব, সোহরাওয়ার্দীন চৌধুরী সরুসহ গ্রামের নেতৃস্থানীয় লোকজন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১৬ আগস্ট ২০২৬

স্পেনের জয় উদযাপন করে সেজদা দেওয়া প্রতিবন্ধীকে মারধর-

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ