ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ২৭ জুলাই ২০২৬

বোদায় ৯৫ পূজামণ্ডপে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের আশ্বাস

সুনামগঞ্জের গৌরারংয়ে অটোরিকশার ধাক্কায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু

আপনার সন্তান কোথায় যায় খোঁজ রাখুন

আপনার সন্তান কোথায় যায় খোঁজ রাখুন

প্রতিবেদন প্রকাশের পরও থামেনি শিমুলিয়া ভূমি অফিসের অনিয়ম, ভেতরে চেয়ার পেতে বসেছে দালাল।

বিশ্বনাথে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সুমন মিয়া : সুশাসন ও পরিবর্তনের ডাক

কেশবপুর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে উপজেলা প্রশাসন, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান

স্বচ্ছতা ও উন্নয়ন: টাঙ্গাইলে ১১২ মহিলা সমিতিতে সাড়ে ২৪ লাখ টাকার অনুদান বিতরণ

নারকোটিক্স অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্য সচিব হলেন মদনের মাহবুবুল আলম

মোঃ রাসেল আহমেদ মদন (নেত্রকোণা) প্রতিনিধি:- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের পেশাজীবী সংগঠন নারকোটিক্স অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সদস্য সচিব নির্বাচিত হয়েছেন নেত্রকোণার মদন উপজেলার কৃতি সন্তান মুহাম্মদ মাহবুবুল আলম ভূঁইয়া (রতন)।

তিনি মদন উপজেলার কুলিয়াটি বড়পাড়া গ্রামের প্রয়াত থানা কৃষি কর্মকর্তা মো. জালাল উদ্দিন ভূঁইয়ার ছেলে। বর্তমানে তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাজীপুর সার্কেল কার্যালয়ের পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক অবসরে যাওয়ায় কার্যক্রম কিছুটা স্থবির হয়ে পড়ে। সংগঠনের কার্যক্রম পুনরায় গতিশীল করতে সম্প্রতি ঢাকার একটি রেস্টুরেন্টে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে ডেমরা সার্কেলের পরিদর্শক ফজলুল হক খানকে আহ্বায়ক এবং গাজীপুর সার্কেলের পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম ভূঁইয়াকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।

মাহবুবুল আলম ভূঁইয়া রতন সদস্য সচিব নির্বাচিত হওয়ায় তার নিজ এলাকা মদন উপজেলাসহ নেত্রকোণার বিভিন্ন মহলে আনন্দের সৃষ্টি হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বন্ধু মহলে আনন্দ প্রকাশ এবং মিষ্টি বিতরণ করা হয়।

মদন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল বলেন, “মাহবুবুল আলম চাকরিতে যোগদানের পর থেকেই সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তিনি যে এলাকায় দায়িত্ব পালন করেছেন, সেখানে মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নতুন দায়িত্বেও তিনি সফল হবেন বলে আমরা বিশ্বাস করি।”

মদন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আল মাহবুব আলম বলেন, “মাহবুবুল আলম রতন পেশাজীবী সংগঠনের সদস্য সচিব নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত। আমরা আশা করি তিনি কর্মদক্ষতা ও সততার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন এবং সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাবেন।”

চারণ কবি মোখলেস উদ্দিন বলেন, “রতন অত্যন্ত ভদ্র, মার্জিত ও দায়িত্বশীল একজন মানুষ। তার পেশাদারিত্বের অনেক সফলতার কথা আমি জানি। সংগঠনের এই নতুন দায়িত্বেও তিনি সাফল্যের স্বাক্ষর রাখবেন বলে আমার বিশ্বাস।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নারকোটিক্স অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্য সচিব হলেন মদনের মাহবুবুল আলম

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ