ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ২৭ জুলাই ২০২৬

উপভোক্তা বিষয়ক দপ্তর আয়োজিত, হর ঘর তিরঙ্গা শোভাযাত্রা ও তিরঙ্গা উৎসব পালিত হল।

মোল্লাহাটে ৪ দলিয় মিলু মিয়া স্মৃতি ফুটবল খেলায় রুপসা নৈহাটি একাডেমী চেম্পিয়ান

নবাবগঞ্জে ফুটবল উন্মাদনা: চ্যাম্পিয়ন ফ্রেন্ডস ক্লাব মদনখালী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন --যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

৮০তম স্বাধীনতা দিবসের  প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর।

দোকান দখল করে সরিষাবাড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয়! এলাকায় উত্তেজনা

অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করার অভিযোগে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা।

দোয়ারাবাজারে মাদ্রাসার সাবেক অধ্যক্ষকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

 রফিকুল ইসলাম  দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বরইউড়ি দারুসসুন্নাত বহুমুখী আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজকে ফোনে অশালীন ভাষায় গালিগালাজ ও হাত কেটে ফেলার হুমকি দেওয়ার অভিযোগে সাবেক অধ্যক্ষ সৈয়দ হোসেনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গভর্নিং বডির সদস্য এবং স্থানীয় এলাকাবাসী।

রোববার (২৬ জুলাই) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণ ও প্রধান ফটকের সামনে ‘সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, গভর্নিং বডি এবং এলাকাবাসী’-এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ এ. এফ. এম. সৈয়দ হোসেন সম্প্রতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজকে মোবাইল ফোনে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং তাঁর হাত কেটে ফেলার হুমকি দেন। বক্তাদের দাবি, এ ধরনের আচরণ একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশকে অস্থিতিশীল করে তুলেছে এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি করেছে।

বক্তারা আরও বলেন, একজন শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক প্রধানের কাছ থেকে এ ধরনের আচরণ অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। তারা অবিলম্বে অভিযুক্ত সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাঁকে গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বক্তব্য দেন ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মালেক, আব্দুর রহমান, তাজুল ইসলাম ও গিয়াস উদ্দিন; স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে আছির উদ্দিন মেম্বার ও আব্দুল গফুর; সাবেক শিক্ষার্থীদের পক্ষে হারুন মিয়া ও মইনুল হাসান; এবং শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে ফাতেমা আক্তার, স্বর্ণা আক্তার, নাইমা আক্তার, সুয়াইব আহমদ, জুবায়ের হোসাইন ও সোলাইমান আহমদ।

কর্মসূচিতে প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, গভর্নিং বডির সদস্য এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ এ. এফ. এম. সৈয়দ হোসেনের বক্তব্য জানার জন্য তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। এছাড়া তিনি এলাকায় না থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১৬ আগস্ট ২০২৬

দোয়ারাবাজারে মাদ্রাসার সাবেক অধ্যক্ষকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ