ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ২৭ জুলাই ২০২৬

দোয়ারাবাজারে পূর্ববিরোধের জেরে কৃষকের ফসলি জমিতে দুর্বৃত্তের তাণ্ডব; থানায় অভিযোগ, ক্ষতির দাবি ৮ লাখ টাকা

বোদা উপজেলা প্রেসক্লাবের নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণপাড়ায় ইউএনওর নাম ভাঙিয়ে গাছ বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

চার দিনের অচলাবস্থার অবসান, খুলে দেওয়া হলো বিষ্ণু মন্দিরের তালা

লকডাউনের প্রতিবাদে হরিরামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত ।

গলাচিপায় উত্তরপত্র গায়েব: কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

কুড়িগ্রামে শীতার্তদের জন্য জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে বেসরকারি সংস্থা আশার কম্বল হস্তান্তর

সরিষাবাড়ীতে আগুনে পুড়ে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষতি ৬৫ লাখ টাকা

ব্যক্তিগত উদ্যোগে ১,৫০০ মিটার কাঁচা রাস্তা সংস্কার করছেন সিরাজুম মুনির রিফাত

ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের একটি দীর্ঘদিনের চলাচল-অনুপযোগী কাঁচা রাস্তা ব্যক্তিগত অর্থায়নে সংস্কারের উদ্যোগ নিয়েছেন আল-মানার গ্রুপ ও রিফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান সিরাজুম মুনির রিফাত।

রোববার (২৬ জুলাই) উপজেলার ৮ নং রূপসী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পাতিলগাঁও কডার বাজার থেকে নোমান মাস্টারের বাড়ি পর্যন্ত প্রায় ১,৫০০ মিটার কাঁচা রাস্তার সংস্কারকাজ শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও কাদায় পরিণত হওয়ায় রাস্তাটি বর্ষা মৌসুমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে শিক্ষার্থী, কৃষক, পথচারীসহ সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে গর্ভবতী নারী ও গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে এলাকাবাসীকে চরম ভোগান্তির মুখে পড়তে হতো।

এলাকাবাসীর পক্ষ থেকে রিফাত ফাউন্ডেশনের কাছে রাস্তা সংস্কারের আবেদন করা হলে সিরাজুম মুনির রিফাত ব্যক্তিগত অর্থায়নে কাজটি বাস্তবায়নের অনুমোদন দেন। পরে ক্ষতিগ্রস্ত অংশে রাবিশ ও ভিটবালু ফেলে সংস্কারকাজ শুরু হয়।

স্থানীয় বাসিন্দাদের মতে, সংস্কারকাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে এবং এলাকার মানুষের চলাচল সহজ হবে। এ উদ্যোগের জন্য তাঁরা সিরাজুম মুনির রিফাতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সিরাজুম মুনির রিফাত বলেন, “আমি ফুলপুর উপজেলার সন্তান। সব সময় চেষ্টা করি উপজেলার মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে। আমার সামর্থ্য অনুযায়ী বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং অসহায় মানুষের সহযোগিতা করে আসছি। 

এই রাস্তার দুরবস্থার কথা জানতে পেরে বুঝতে পারি, সাধারণ মানুষের পাশাপাশি গর্ভবতী নারী ও গুরুতর অসুস্থ রোগীদের যাতায়াতে চরম কষ্ট হচ্ছে। তাই ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে রাস্তাটি সংস্কারের সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, “আল্লাহ তাআলা সুযোগ দিলে ভবিষ্যতেও মানুষের পাশে থাকতে চাই। জনগণের সেবা করতে কোনো পদ-পদবীর প্রয়োজন হয় না। মানুষের ভালোবাসা ও দোয়াই আমার সবচেয়ে বড় শক্তি। আমি সব সময় ফুলপুরবাসীর পাশে থাকতে চাই।”

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি জনগণ চাইলে ভবিষ্যতে বিবেচনা করব। নির্বাচন করা বা না করা এখানে মুখ্য বিষয় নয়। আমি সব সময় জনগণের সেবা করতে চাই এবং তাদের পাশে থাকতে চাই। জনগণের ভালোবাসাই আমার শক্তি।”

স্থানীয়দের দাবি, উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তা সংস্কার, মসজিদ-মাদ্রাসায় সহায়তা, অসচ্ছল মানুষের ঘর নির্মাণ এবং অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে রিফাত ফাউন্ডেশন নিয়মিত সহযোগিতা করে আসছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ব্যক্তিগত উদ্যোগে ১,৫০০ মিটার কাঁচা রাস্তা সংস্কার করছেন সিরাজুম মুনির রিফাত

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ